somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

আমি তোমার সম্মানের কথা বলতে এসেছি

০৫ ই মে, ২০২০ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মুক্তিযোদ্ধা চাচা, আমার বাল্যকালে, প্রতিসন্ধ্যায়
উঠোনে বিছানা পেতে বসতেন। আমরা তার চারপাশ ঘিরে।
তারপর যখন মুক্তিযুদ্ধের কথাগুলো বলতে শুরু করতেন,
আমিও আমার চাচার সাথে ভয়াবহ ময়দানে ছুটে যেতাম,
মনে হতো, আমার আঙ্গুলের ডগায় রাইফেলের ট্রিগার,
গড়ড়গড়ড়গড়ড় করে একঝাঁক বুলেট আগুনের ফুলকি
ছড়িয়ে ধুধু দ্রুত উড়ে যাচ্ছে শত্রুর বুক বরাবর।
সেই থেকে বুকের ভেতর একটাই চেতনা – আমার বাংলাদেশ।
একটাই ভালোবাসা- আমাদের মুক্তিযোদ্ধা।
আমার চাচা চলে গেছেন অনেক অনেক দিন – ২০০৬-এর
১৪ এপ্রিল। মুক্তিযোদ্ধাদের চরণে আমার হাজার সালাম।
হাজার হাজার সালাম।

আপনার মুখের কথা হলো বন্দুকের গুলির মতো, একবার
বেরিয়ে গেলে ফিরিয়ে আনা যায় না। বন্দুকের গুলি যেমন টার্গেটের বুক
ছিদ্র করে, খুলি উড়িয়ে দেয়, আপনার হৃদয়-সংহারী কথাগুলোও
কারো বুকের তন্তুগুলো ছিঁড়ে ফেলতে পারে- তা হয়ত আপনি জানতেও
পারেন, কিংবা আপনার অজ্ঞাতে অথবা অজ্ঞতায় নীরবে ঘটে যেতে পারে
অবিরাম রক্তক্ষরণ।

আপনার কথাগুলো আপনার ব্যক্তিত্বের ছাপ।

আপনার ব্লগীয় পোস্ট এবং কমেন্টগুলোও আপনার ব্যক্তিত্বের স্বাক্ষর বহন
করে। আপনার নিজের পোস্ট এবং নিজের পোস্টের কমেন্টগুলো
যখন ইচ্ছে মুছে ফেলতে পারেন। কিন্তু, অন্যের পোস্টে যেসব
কথা বলে এসেছেন, ওগুলো কেউ মুছবে না। ওগুলো পড়ে পাঠক
আপনাকে মাপবে, বিচার করবে। আপনি চটুল হোন, জ্ঞান না থাকুক,
তাতে কিছুই যায় আসে না, কিন্তু আপনার কমেন্ট দেখে
কেউ যেন না বলে ওঠে-
ওহ নো- হি ইজ আ বিচ - সে একজন পুরীষখেকো সারমেয়।

কুলাঙ্গার স্বভাবের কেউ কখনো ভাবে না যে, আজ থেকে বহুদিন পর,
যখন নিজের ভেতরে কিঞ্চিৎ মনুষ্যত্বের উন্মেষ ঘটবে, যখন নিজেকে
আর সারমেয় মনে হবে না, তখন এখানে-ওখানে যত কমেন্ট
ছড়িয়ে-ছিটিয়ে রেখেছেন, সেগুলো দেখে তার খুব লজ্জা হবে,
বুক চাপড়ে কাঁদতে ইচ্ছে করবে। ওসব কমেন্টের উৎকট দুর্গন্ধে
সমুদয় পাকস্থলি উগড়ে বেরিয়ে আসতে চাইবে। কিন্তু হায়, ওসব
মুছে ফেলার কোনো উপায়ই কেউ জানে না। দম আটকে মরে
যাবার দশা হবে তার। কিন্তু তখনই তিনি সত্যিকার মানুষ হবেন।
আর, যদি এসব কিছুই না ঘটে- তাহলে সত্যিই – সার্থক তাহার
সারমেয় জনম।

জীবনে আমিও ভুল করেছি প্রচুর। কচুবনে সোনা বুনিয়াছি।
মুক্তিযোদ্ধা ভেবে সশ্রদ্ধ সেলুট দিয়েছি কাউকে।
তার কাছে জানতে চেয়েছি – তার টিএস নাম্বার কত।
মুক্তিযুদ্ধে তিনি কবে যোগদান করেছিলেন, কত নাম্বার সেকটরে
কোন সাব-সেক্টরে তিনি যুদ্ধ করেছিলেন? কোন কোন ব্যাটেলে
তিনি অংশ নিয়েছিলেন? ব্যাটেল কমান্ডার ছিলেন কারা?
কারা কারা ছিলেন তার সমরসঙ্গী? মুক্তিযুদ্ধের চাইতে তো
তোমার অধিক গৌরবের অন্য কিছু নেই। এসব নিয়ে তোমাকে
এক-কলম লিখতে দেখি নি কেন?

তাহলে কি তুমি ভূয়া?

সম্মান কেনা যায় না।
You need to learn how to command respect.


০৫ মে ২০২০
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২০ রাত ৮:৪২
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সমাজ কি দিন দিন মানবিকতা হারিয়ে ফেলছে?

লিখেছেন জুয়েল তাজিম, ১৮ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২৮

আজ দুপুরে ঢাকার মিরপুরে প্রকাশ্যে এক নারী পোশাককর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাত্র ৩০ সেকেন্ডে ওই নারীকে ২৯ বার কোপানো... ...বাকিটুকু পড়ুন

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

×