somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু শিস্‌ দিয়ে যাই - মজার খেলা, আসুন, গান লিখি : দ্বিতীয় পর্ব

৩০ শে মার্চ, ২০২১ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারুণ্যে আড়বাঁশি বাজানো শেখার অনেক চেষ্টা করেও শিখতে পারি নি, তবে শিস্‌ বাজাতাম বেশ ভালো। পথ চলতে চলতে হয় শিস্‌ বাজতো, অথবা গান, 'দেবদাস' সময়ে কবিতাও। বহুদিন শিস্‌ বাজানো হয় নি তেমন করে। খেয়ালের বশে একদিন শিস্‌ দিতে দিতে একটা সুর তৈরি হয়ে গেল, সেটাকে আটকেও ফেলি সাথে সাথেই। এরপর আরো বেশ কিছুদিন শিস দিয়ে বাড়িঘর মাথায় তুলে নিয়েছিলাম। তাতে গৃহবান্ধবী যারপরনাই বিরক্ত ও ক্ষুব্ধ হয়েছেন। শিস্‌ দিয়ে ইশারার উলটো ফল হয়ে গেছিল আর কী। কারণটা হলো, আগের দিনে শিসে যতটা মিষ্টতা ছিল, ও নিখুঁত বাঁশির সুরের মতো ছিল, এখন সেরকম নেই। মাঝে মাঝেই সুর ফেটে গেছে, ফ্যাসফেসে শব্দ হয়েছে।

এ পর্বে রেকর্ডবন্দি আরো কিছু শিস্‌ শেয়ার করলাম ফটোমিক্স ভিডিওতে। শুধু সুরটাকে ধরে রাখার জন্যই এই ব্যবস্থা। ভবিষ্যতে স্টুডিয়ো রেকর্ডিঙে প্রফেশনালদের দিয়ে গাওয়ানোর পরিকল্পনা আছে। এগুলো আবোল-তাবোল খামখেয়ালিপনাও বলতে পারেন। আগেই ওয়ার্নিং দিচ্ছি, কারো কারো কানে শিসের ঝাঁঝ লাগতে পারে, তারা সাবধান হয়ে যাবেন প্লিজ। আর এগুলো যে উপাদেয় খাদ্য, তার নিশ্চয়তা আমার দাদা ও গুরু কেউ আপনাকে দিচ্ছেন না।

১।
তোমার আমার দিন ছুটে চলে

তোমার আমার দিন ছুটে চলে ব্যস্ত ঘড়ির কাঁটায়
তোমার আমার মন ছুটে চলে নদীর ঢেউয়ের মতো
তোমার আমার রাতগুলো কাটে দারুণ অস্থিরতায়
তোমার আমার চোখে নেই সুখ, স্বপ্নরা পরাহত
কাল যদি দেখো ঝাঁকে ঝাঁকে পাখি মেঘে রঙ মেখে হাসে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে

অলখিতে কত শুকিয়েছে নদী, ম্লান হয়ে গেছে জোছনা
বাসনায় কত গাঢ় হয় রাত, ক্ষয় হয়ে যায় কামনা
কাল যদি দেখো শুকনো ঘাসেরা জেগেছে সজীব নিশ্বাসে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে

একদিন ভোরে শিশিরের গায়ে মনটাকে নেব ভিজিয়ে
বাতাসের সুরে সুর তুলে তুলে বাতাসেই দেব ভাসিয়ে
পাখা মেলে দিয়ে উড়ে যেতে যেতে মিশে যাব ধু-ধু আকাশে
অভিসারে তুমি চলে এসো প্রিয় সন্ধ্যার অবকাশে

২৬ মার্চ ২০২১/২২ সেপ্টেম্বর ২০২২

সুর সৃষ্টির তারিখ : ২৬ মার্চ ২০২১

২৬ মার্চ ২০২১

২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে সম্পূর্ণ গানটি ইউটিউবে আপলোড করা হয়। ওট শুনতে চাইলে প্লিজ এখান ক্লিক করুন - তোমার আমার দিন ছুটে চলে ব্যস্ত ঘড়ির কাঁটায়

অথবা নীচের লিংকে ক্লিক করুন :



---

এটা একটা এক্সপেরিমেন্টাল এফোর্ট। অডিও মিক্সিংটা খেয়াল করুন। প্রথমে শুধু শিস্‌, এরপর শিসের সাথে অর্থহীন লালালা শব্দ মিক্স করা হয়েছে, শেষের দিকে শুধু অন্তরা পর্যন্ত গান গাওয়া হয়েছে। লিরিক্স অসমপূর্ণ। কেউ এই মাত্রার লিরিক্স লিখে দিলে বেসুরো গলায় গাওয়ার চেষ্টা করবো নে।





এখানে ক্লিক করে ইউটিউব লিংকে যেতে পারেন


তোমার কথা

তোমার কথা মনে পড়লে
নিদ্রা আমার আসে না
তোমার কথা মনে হলে
নিদ্রা আমার চলে যায়
তুমি এখন কেমন আছো
আছো বা কোথায়

তোমার কথা মনে পড়লে
মন যে আমার মানে না
উথাল পাথাল নদীর মতো
ঢেউয়ে ঢেউয়ে ভাঙে বুক

তোমার কথা মনে পড়লে
বেঁচে থাকার ফুরায় সাধ
সেই জীবনের দাম কী বলো
তুমি যদি নাই থাকো

২৯ নভেম্বর ২০২০

২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে আপডেট :

১৩ জুলাই ২০২২ তারিখে গানটি নতুন করে কম্পোজ করা হয়। কেউ শুনতে চাইল প্লিজ এখানে ক্লিক করুন - তোমার কথা মনে পড়লে

অথবা নীচের লিংকে ক্লিক করুন :



---

স্যাডলি, এটা কোনো শিস্‌ না, পুরো গান। এটার সুর তুলে আমি তৃপ্তি পেয়েছি। রাগপ্রধান গানের প্রতি আমার আসক্তি বেশি। এটাতে রাগের প্রাধান্য আছে। যারা রাগপ্রধান গান পছন্দ করেন, তারা এটা শুনে দেখতে পারেন।



ইউটিউব লিংক



ইউটিউব লিংক


শুধু শিস্‌ দিয়ে যাই

এটার কোনো লিরিক্স নেই। কেউ এই সুরের ছন্দে লিরিক্স লিখে আমাকে দিতে পারেন, মুই নিজেই চেষ্টা করুম



ইউটিউব লিংক


এবার একটা বিশেষ গান - সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে

উৎসর্গ : যাকে আমি চিনি না, আমাকেও যিনি চিনেন না, কিন্তু তিনি গান খুব ভালোবাসেন
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×