প্রমীলার সাথে কোনোদিন দেখা হলে, আজ কিংবা কাল
এক যুগ পরে কিংবা মৃত্যুর আগের মুহূর্তে -
খুলে দিয়ে বুকের দুয়ার
আমি তাকে দেখাবো - সেখানে সমৃদ্ধ প্রেমাক্ষরে নাম লেখা কার।
প্রমীলাকে দেখাবো, সমস্ত অন্তর জুড়ে
শুধু অঙ্গার, তার নিষ্ঠুর প্রেমাগুনে হৃৎপিণ্ড পুড়ে ছারখার, ছারখার।
২০০৬
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২১ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




