মাথা পাগল করে দেয়া অংক - আই মিন 'ধাঁধা' || কেবল কঠিন মেধাবীদের জন্য
০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এটা অনেক কঠিন একটা অংক। এটার উত্তর বের করতে যেয়ে ৭জন অংকবিশারদকে একটানা ৮দিন দিনরাত ২৪ ঘণ্টা করে অংক কষাকষি করতে হয়েছে। তবে, এদের গড়পড়তা সাফল্য মাত্র ৯%। মহান অংকবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানি দমুহমা ললিখ এই অংকটি সম্পর্কে বলেন, যে বা যারা এই অংকটির সমাধান বের করতে পারবেন, একমাত্র তারাই আমার যোগ্য উত্তরসূরী হিসাবে পৃথিবীর বুকে নাম লেখাতে পারবেন।
চলুন, অংকটি দেখা যাকএকটা ব্যাট ও একটা বলের মুল্য একত্রে ১ টাকা ১০ পয়সা। ব্যাটের মূল্য বলের মূল্যের থেকে এক টাকা বেশি হলে বলের মুল্য কত? ব্যাটের মূল্যই বা কত?
বিজয়ীদের জন্য পুরস্কারএক জমকালো অনুষ্ঠানের মাধ্যে বিজ্ঞানী দমুহমা ললিখ সঠিক সমাধানকারীকে ১০০.০০০০০০০০০০০০ টাকার ফ্লেক্সি দেয়ার কথা ঘোষণা করেন (শর্ত প্রযোজ্য)। এই ঘোষণায় খুশির আতিশয্যে হাততালি দিতে যেয়ে উপস্থিত ২৭ ব্যক্তি হাতের তালু ফাটিয়ে ফেলেছেন, যাদের ৪জনের তালুতে ৩টা করে সেলাই দিতে হয়েছে।
পুরস্কারের শর্তাবলি : প্রতি মাসের ১ তারিখে ৫.০০০০০০০০০ টাকা করে ভ্যাট ও ট্যাক্স কর্তন পূর্বক বিজয়ীর সেল নাম্বারে ফ্লেক্সীর অ্যামাউন্ট পৌঁছে দেয়া হবে।
আগের ধাঁধার লিংক :
১।
ছবির ধাঁধা - শুধু মেধাবীদের জন্য২।
ব্লগ পরিসংখ্যান সংক্রান্ত রহস্যের ধাঁধা - বিজয়ীর জন্য আকর্ষণীয় পুরস্কার 
৩।
কেবল ধাঁধাপাগলাদের জন্য - সবগুলো ধাঁধা এখানে পাওয়া যাবে
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।
ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন