বড়াই
২০ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কথা ও সুর : খলিল মাহ্মুদ
গানের লিংক :
এখানে ক্লিক করুন - বড়াই কইরো না রে মানুষ লিরিকবড়াই কইরো না রে মানুষ
বড়াই তুমি কইরো না
ধনের বড়াই জ্ঞানের বড়াই
কোনো বড়াই কইরো না
একজন ধনী ব্যক্তি ছিলেন
ছিল বিরাট জমিদারি
মাটিতে তার পা পড়তো না
ছিলেন এমন অহঙ্কারী
একবার নদী ভাঙন শুরু হইল
ঘটলো বিপদ তার
নদী সবই খেয়ে ফেললো
খেয়ে ফেললো অহঙ্কার
এমনকি, নদী তার অহঙ্কারও
সাফ করে খেয়ে ফেললো
তখন বড়াই করার জন্য
তার আর কিছুই থাকলো না
তখন তার কোনো বড়াই
থাকলো না
বড়াই কইরো না রে মানুষ
বড়াই তুমি কইরো না
ধনের বড়াই জ্ঞানের বড়াই
কোনো বড়াই কইরো না
একজন মূর্খ জ্ঞানী ছিলেন
বলতেন করিয়া বড়াই
কারো থেকে আমার কোনো
বুদ্ধির দরকার নাই
একদিন, কঠিন একটা ব্যাধি তারে
ধরলো যমের মতো
এখন, কবিরাজের বুদ্ধি ছাড়া
চলবার কোনো উপায় নাই
বড়াই কইরো না রে মানুষ
বড়াই তুমি কইরো না
ধনের বড়াই জ্ঞানের বড়াই
কোনো বড়াই কইরো না
তুমি বংশের বড়াই করো
তুমি শক্তির বড়াই করো
শান শৌকতের বড়াই এবং
মানের বড়াই করো
একদিন তোমার সকল বড়াই
ধরাশায়ী হবে
মাটির ঘরে শুইবা যেদিন
কোনো বড়াই থাকবে না
বড়াই কইরো না রে মানুষ
বড়াই তুমি কইরো না
ধনের বড়াই জ্ঞানের বড়াই
কোনো বড়াই কইরো না
২০ জানুয়ারি ২০২২
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন