somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও সুজানা, দেখে যা না

২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও সুজানা, দেখে যা না
একবার এসে দেখে যা
তোর মতো আর কেউ আমাকে
কেউ আমাকে এ জগতে
ভালোবাসে না

যখন মেঘলা থাকে মন
কাঁদে চাঁদ ছাওয়া এক রাত
পিঠের ওপর কেউ রাখে না
আলগোছে এক হাত
তোর মতো আর কেউ বোঝে না
অবুঝ আমার মনটাকে
কেউ ভালোবাসে না

যখন ভেঙে পড়ে পথ
যখন থমকে দাঁড়ায় পা
পৃথিবীটা ধু-ধু করে,
কাউকে দেখি না
চমকে দিয়ে সামনে হঠাৎ
তোর মতো কেউ দাঁড়ায় না
কেউ ভালোবাসে না

আমরা পদ্মাপাড়ের গাঁয়
কত সন্ধ্যা দেখেছি
পাগলা ঢেউয়ের তালে তালে
কণ্ঠ ছেড়েছি
তোর জন্য আজ বুক পুড়ে যায়
মন যে আমার মানে না
মন যে মানে না

আমার প্রাণ যে বাঁচে না
প্রাণ যে বাঁচে না
ও সুজানা তোকে ছাড়া
প্রাণ বাঁচে না
প্রাণ বাঁচে না
প্রাণ যে বাঁচে না

ও সুজানা, দেখে যা না
একবার এসে দেখে যা
তোর মতো আর কেউ আমাকে
কেউ আমাকে এ জগতে
ভালোবাসে না

২০ ডিসেম্বর ২০২২


কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব

লিংক : ও সুজানা, দেখে যা না





এ সুরটা বেশ আগেই তৈরি করা ছিল। শুরুতে প্ল্যান ছিল একটা হাসির গান করবো এটা দিয়ে। অবলি আপাকে বলেছিলাম এর উপর লিরিক লেখার জন্য। তিনি লেখেন নি। এটা আমার অনেক ভালো লাগা একটা সুর, এটাকে এতদিন ফেলে রেখে নিজেও স্বস্তি পাচ্ছিলাম না। অবশেষে লিরিকটা বানিয়ে ফেললাম। আগের ডামি ভার্সন দেখতে পারেন এই লিংকে - ও বাবু, তুই খাইছো নাকি?


সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সমাজ কি দিন দিন মানবিকতা হারিয়ে ফেলছে?

লিখেছেন জুয়েল তাজিম, ১৮ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২৮

আজ দুপুরে ঢাকার মিরপুরে প্রকাশ্যে এক নারী পোশাককর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাত্র ৩০ সেকেন্ডে ওই নারীকে ২৯ বার কোপানো... ...বাকিটুকু পড়ুন

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

×