somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একদিন হুটহাট চলে আসবে

০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন হুটহাট চলে আসবে
আমি অপ্রস্তুত, হয়ত ঘুম থেকেই উঠি নি,
অগোছালো বিছানা, বালিশটা থুত্থুরে বুড়ির মতো
পাতলা, বুক চ্যাপটা; চেয়ারে ঝুলছে ময়লা তোয়ালেটা
ভ্যাঁপসা, উৎকট গন্ধে ঘরটা ভরে আছে
আর এককোণে ফেলে রাখা জাঙ্গিয়াটা
নৈরাজ্যের শেষান্তে পৌঁছে দিয়ে ঘরটা করেছে
অতিথি অভ্যাগতের চরম অযোগ্য

একহাতে নাক চেপে কাঁথাটা টান দিয়ে ঝেড়ে
বারান্দায় ঝুলিয়ে দেবে রোদে; মেঝেতে ঝাড়ু মেরে
কিছুটা সুসভ্য বানাবে ঘরটা, আর আমাকে
‘পুরুষরা কেন এত আইলস্যা হবে' বকতে বকতে
অতীষ্ঠ করে তুলবে - আমি কখনোই ভাবি না, তুমি
ঠিক এরকম পুরোনো সিনেমার রোমান্টিক নায়িকার মতো
ভালোবাসবে আমাকে

আমি জানি না, জিন্সের সাথে লাল টি-শার্ট-পরা
যুবকের দিকে কতখানি মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে
প্রেমার্থী যুবতীরা।
আমি জানি না, প্রেমিকের কণ্ঠে কবিতা শুনতে শুনতে
গা-ঘেঁষে হাঁটতে থাকা মেয়েটিও কবিতা হয়ে ওঠে কিনা।
কবিতার মতো কোনো এক কমনীয় তন্বীর প্রেমে
কত কত কবিতা লিখেছি, পাণ্ডুর রাতগুলো উড়ে গেলে
বিস্মিত বোধে বুঝেছি – এসব পণ্ডশ্রম,
আর আক্ষেপে জ্বলে গেছি – কেন আমি অযথাই
এত এত প্রেমের কবিতা লিখেছি? কার বরে
আমি তবে আজন্ম এক প্রেমিক কবি?

একজন বেকার, হতাশাগ্রস্ত, ভবিষ্যত-খুঁজে-না-পাওয়া
সন্ধিগ্ধ যুবকের কোনো প্রেমিকা থাকতে নেই।
প্রেম দেবে না কোনো প্রেরণা,
সারাক্ষণ ভাবনাবিলাস তাকে কুরে কুরে খাবে, স্বপ্নের ভেতর
প্রেমিকার হাতে বাদাম খেতে খেতে ক্ষুধায় কোঁকিয়ে উঠবে
আর তখনো লালায় তেতে-যাওয়া বালিশের নোনতা কোনাটা
দাঁতের কবলে অস্থির চিবানোরত

একদিন হুটহাট চলে আসবে, আমার হোস্টেলে, মেসে,
এমন কোনো প্রেমিকাভাগ্য আমার ছিল না। নেই।

যদি পারো, কোনোদিন দেখা হলে বলো,
তোমার কোনো প্রেমিক ছিল কিনা।

২১ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৮:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×