somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাদের যা কিছু খাওয়ার সাধ হয় পহেলা বৈশাখে

১৪ ই এপ্রিল, ২০২৩ সকাল ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাদের যা কিছু খাওয়ার সাধ হয়,
খেয়ে নিয়ো প্রথমা বৈশাখে
গরম ভাতে পানি ঢেলে পান্তা, মচমচে ইলশে ভাজা
নতুন কেনা মাটির বাসনে চুমুক দিয়ে
চুকচুক করে পান্তার পানি খেয়ো, আর উগড়ে দিয়ো তৃপ্তির ঢেকুর-
আহ! বড্ড বাঙালি হলুম!

আমি সেই বাসিভাতই খাব, আগের রাতে ভাতের হাঁড়িতে
এক-আঁজলা পানি ঢেলে পঁচতে-না-দেয়া
যত্ন করে মায়ের রেখে দেয়া ধন;
পেঁয়াজকুচি আর ভাজা শুকনামরিচ ভেঙে মাখানো অমৃতে
কী স্বাদ, তোমরা জানবে না।
আমরা তো হদ্যিকাল থেকেই এসব খেয়েছি প্রতিটা সকালে
লাঙল আর কাস্তে লয়ে ক্ষেতে বেরোবার আগে।
আমাদের কালেভদ্রে ইলিশ জুটতো - বিশেষত মেজবানিতে;
একবেলা খেয়ে আরেক বেলার জন্য
নুন-পানিতে জ্বাল দিয়ে রেখে দিত মা।
সকালের পান্তায় ইলিশভাজা - কোন জনমে খাইছিলা,
কইবার পারবা? কোন হালায় শেখালো তোমাগো এ উদ্ভট আদেখলাপনা?

গ্রীষ্মের বাংলায় কোন নদীতে ইলিশ গাবায়? পৌষ-মাঘ-ফাল্গুনে
কিংবা চৈত্র-বোশেখে ঝাঁকাভরা ইলিশ কে দেখেছো, কোন বাজারে?
কারা, কবে সকালের পান্তাভাতে ভাজা ইলিশে পেট পুরেছো?
এই যে গালভরা বুলি ঝাড়ো – বোশেখের সকালে পান্তা-ইলিশ –
এ ‘পোশাকি ঐতিহ্য’ বাঙালির নয়। এসব বুলিবাজেরাও
বাঙালিদের কেউ নয়; বাংলার জনপদে ওদের পদস্পর্শ পড়ে নি।

আমাদের ছিল সেঁচিশাক ডাঁটাশাক বুনোকচু কলমিলতা
আমাদের ছিল আলুভর্তা কুমড়ো ভাজা মাষকলাইয়ের লাউ
আমাদের ছিল খলসে বইচা ট্যাংরা ভেদা গুঁড়া চিংড়ি আর
পুঁটিমাছের ভাগা
আমাদের ছিল খাল-বিল-পুকুর-ডোবার সহজ জীবন
সহজ সুখেই কেটেছে চিরটা কাল

আমাদের ছিল চৈত্রসংক্রান্তি-
গ্রামে গ্রামে মেলা, পাগলা ষাঁড়ের কাছি ছেঁড়া, আর ঘোড়দৌড়
আমাদের ছিল হালখাতা আর কলাপাতায় রসগোল্লা
আমাদের ছিল
বাজারে বাজারে দোকানে দোকানে প্রাণভরা উৎসবে পয়লা বৈশাখ

যখন রাতের খাবারেই কষ্টেসৃষ্টে কদাচিৎ জুটতো- আহা,
সকালের পান্তায় একটুকরো ইলিশ, কে আমায়
কবে খাইয়েছিল? তোমরাই বা কে কে খেয়েছ, কেউ কি বলবা?
গরম পান্তায় ইলিশভাজা- কোন হালায় তোমাগো শিখাইছে
এই কৃত্রিম বাঙালিপনা?

এ নয় বাঙালিপনা। গরম পান্তায় ইলশেভাজা চটকে
একদিনে বাঙালি হওয়া যায় না।
ধান্ধাবাজ, পুঁজিবাজ, অর্থখেকো আড়ৎদার আর নির্বোধ
মিডিয়ার তৈরি কৃত্রিম ‘পান্তা ইলিশের বৈশাখ’ ছাড়ো।

তোমরা আবহমান বাংলার কেউ নও, কোনোদিন দেখো নি
বাংলার গ্রাম, বাংলার ঘরে যাপন করো নি একটি নিশুতি,
হে পরযায়ী নাগরিক সকল, তোমরা ঢের ধান্ধাবাজ পরদেশী।
আমার গায়ে জ্বালা ধরে যায়
আমার পিড খালি বাইরায়
আর খালি পিডাইতে ইচ্ছা করে- যখন শুনি তোমরা বলছো-
পান্তা-ইলিশ হইলো বাংলার ঐতিহ্য।

৮ এপ্রিল ২০১৮
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:১৭
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×