somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর || একটা দেশের গান দিয়ে আজকের সকালটা শুরু করলাম

১৮ ই জুলাই, ২০২৩ সকাল ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি গানের পোস্টগুলো মূলত রাতের বেলায়ই দিয়ে থাকি। সত্যি বলতে কী, আমি বেশিরভাগ পোস্টই রাতে দিয়ে থাকি। সন্ধ্যায় হাঁটাহাঁটি শেষ করে দিনের সব কাজ সারা হবার পর একটু সুস্থির হয়ে বসি। পোস্টটা তখনই পাবলিশ করার প্রস্তুতি নিই। তবে, এ গানটির সুর একটু চঞ্চল ও গতিশীল হওয়ায় দিনের প্রথম ভাগেই শেয়ার করতে ইচ্ছে হলো।

একটা গান প্রস্তুত করতে বেশ সময় লাগে। গান কম্পোজ করতে যেয়ে আমার যে অভিজ্ঞতা হলো, তা হলো, গান লেখা, সুর করা ও গাওয়া হলো সবচাইতে সহজ কাজ। এর মধ্যে গাওয়াটা হলো সহজতম, সুর করাটা আরেকটু কঠিন, আর লেখা হলো এ তিন কাজের মধ্যে কঠিনতম কাজ। কিন্তু এ গুলোর চাইতেও কঠিন কাজটা হলো গানের মিউজিক কম্পোজ করা। মিউজিক কম্পোজ করার জন্য প্রচুর সমন্বয় ও প্র্যাক্টিসের প্রয়োজন। এতে যত ঘাটতি থাকবে, গানের ফাইনাল প্রোডাক্টের মানও তত খারাপ থাকবে।

আমার আগের গানগুলো খুব তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছিল। আমি জানতাম, সুর ও লিরিক সবসময় গড়গড়িয়ে আসবে না। যখন এগুলো সাময়িকভাবে ব্লকড থাকবে, তখন মিউজিক এডিট করে ইম্প্রুভ করবো। এখন কোনো ব্লক নেই আমার, তবে, আমি ইচ্ছে করেই আগের গানগুলোর মিউজিক ইম্প্রুভ করার কাজে হাত দিয়েছি। মিউজিক ইম্প্রুভ করার বিষয়টিও নেভার এন্ডিং প্রসেসের মতো, যতবার আমি হাত দিব, ততবারই নতুন কিছু যোগ বা বিয়োগ করার সুযোগ থাকবে।

আমার এ গানটি আগেও এ ব্লগে শেয়ার করা হয়েছিল। ব্লগারদের প্রতিক্রিয়া ভালো ছিল। তা থেকে বুঝতে পারি, আমার এ গানটা বেশ ভালোই হয়েছে।

এবার গানটি শুনতে চাইলে - প্লিজ এ লিংকে ক্লিক করুন - এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



গানের উপর আমার আগের পোস্টটি দেখুন এখানে - বহুদিন পর নতুন গান করলাম - এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর - একটা দেশাত্মবোধক গান


লিরিক

এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর
কল কল ছন্দ তুলে মিষ্টি সুমধুর
এই যে নদী এঁকেবেঁকে গেছে বহুদূর
ঢেউয়ে ঢেউয়ে ছন্দ তুলে মিষ্টি সুমধুর
পাখা মেলে নৌকোগুলো যাচ্ছে সুদূরে
গাংচিল মন আমার হচ্ছে সাথি উড়ে উড়ে
উড়ে উড়ে উড়ে

কাশফুল দোল খায় অভিবাদনে
তটে তটে ডাকে পাখি বন-কাননে
পায়ে পায়ে পথগুলো সদা চঞ্চল
আমাকেও টেনে নেয় উদ্দাম/উচ্ছল মানুষের ঢল

মাঠে মাঠে চারুবীথি, ধানে ফসলে
গ্রামে গ্রামে জাগে প্রাণ সুখে কোলাহলে
যত দেখি তত যেন বাড়ে বাসনা
এ আমার বাংলাদেশ ভালোবাসার প্রিয়/জন্ম সাধনা

১৭ আগস্ট ২০২২

কথা ও সুর : খলিল মাহ্‌মুদ

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ৯:২৩
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×