somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই

২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি আমাকে জিজ্ঞাসা করেন, কোন শিল্পীর কণ্ঠে এ গানটা আমার সবচাইতে বেশি ভালো লাগে, তাহলে নির্দ্বিধায় বলবো, মহান চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠেই এ গানটি সবচাইতে মধুময় হয়ে ওঠে এবং আমার হৃদয়কে পরমানন্দ দান করে। তবে, সেই সাথে ইমন চক্রবর্তীর কথা না বললেই নয় - তার কণ্ঠেও গানটা অসাধারণ লাগে। সব বিভাগে বিভিন্ন গান বাছাইয়ের সময় কোনো একটি গান যে শিল্পী সবচাইতে ভালো গেয়েছেন (আমার বিবেচনায়), আমি তার গানটিই নির্বাচন করি। এপার-ওপার দুই বাংলার শিল্পীদের মধ্য থেকে কেবল চিন্ময় এবং ইমনের গাওয়া এ গানটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এপার বাংলায় এ গানটি কারো কণ্ঠেই ভালো লাগে নি, তবে এ শিল্পী কিছুটা চেষ্টা করেছেন - তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।

শুনলে বিস্মিত হবেন, মহানায়ক উত্তম কুমারও এ গানটি গেয়েছেন। বেশ ভালো গেয়েছেন তিনি।

যাদের নাম বললাম, সবার গানই আপনাদের শোনাব।

রেডিও-ক্যাসেটের যুগে (স্কুল-জীবনে, ৮০'র দশকের শুরুতে) কোন শিল্পীর কণ্ঠে এ গানটা শুনেছিলাম/শুনতাম, মনে নেই। তবে, ৯০'র দশকে একদিন হঠাৎ করেই এক ঘরোয়া অনুষ্ঠানে এক বাচ্চা মেয়ের কণ্ঠে এ গানটা শুনে আমি মুগ্ধ হই। ঊর্মিলা বা ওর বোন (কে বড়ো, অন্যটার নাম কী, তা মনে নেই। উর্মিলা অভিনয় করে বলে ওর নাম মনে আছে) এ গানটা গেয়েছিল। ওদের পুরো পরিবারই সঙ্গীত পরিবার, সবাই ভালো গান করেন, তবে, যে মেয়েটি 'আমার সোনার হরিণ চাই' গেয়েছিল, তার গানটিই মনে দাগ কেটেছিল। এরপর অবশ্য চিন্ময় চট্টোপাধ্যায়ের গান শুনি ক্যাসেট থেকে। তারপর ইস্নিপ যুগ এলো এবং সর্বশেষ ইউটিউব যুগ - এক ক্লিকে মুহূর্তেই অনলাইনে অবস্থিত সব গান আপনার সামনে এসে হাজির।

গানটি আমার ভালো লাগে। ক্যাসেটের যুগে ভালো লাগা গানগুলো ক্যাসেটে রেকর্ড করতাম প্রায়ই। আমার নিজের ক্যাসেট প্লেয়ার ছিল না। ক্লাসমেট জসীমের ক্যাসেট প্লেয়ার এনে ৪টা ব্যাটারি কিনে যতক্ষণ চলে, গান শুনতাম এবং রেকর্ড করতাম। বিদ্যুৎ না থাকায় ঘন ঘন ব্যাটারি কেনাও সম্ভব হতো না। সেই যুগ হয়েছে বাসি :) এখন, যখন খুশি তখনই মোবাইল রেকর্ডার অন করে যা খুশি তা গাইতে পারো :)

সর্বশেষ কবে এ গানটি রেকর্ড করেছিলাম ঠিক মনে নেই। তবে, প্রথমে খালি গলায়, পরে তাতে মিউজিক যোগ করে ইউটিউবে আপলোড করেছিলাম।

আমার গাওয়া গানটির লিংক : তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



আমার গাওয়া গানটি খালি গলায় : তোরা যে যা বলিস ভাই। এ গানটার উপরই মিউজিক যোগ করা হয়েছে, যেটি উপরে শেয়ার করা হয়েছে।


অথবা নীচের লিংকে ক্লিক করুন।





এবার শুনুন চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে : তোরা যে যা বলিস ভাই


অথবা নীচের লিংকে ক্লিক করুন।




চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে : ভিডিও ভার্সন-২ - তোরা যে যা বলিস ভাই

অথবা নীচের লিংকে ক্লিক করুন।





ইমন চক্রবর্তীর কণ্ঠে : তোরা যে যা বলিস ভাই

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে : তোরা যে যা বলিস ভাই

অথবা নীচের লিংকে ক্লিক করুন।







সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৪৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×