somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নজরুলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার গাওয়া তিনটি নজরুল সঙ্গীত শেয়ার করলাম

২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে যে গানটি সবচাইতে বেশি গেয়েছি, সেটি হলো যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই। একা একা, আপন মনে, যখন ইচ্ছে তখনই। বন্ধুদের সাথে আড্ডায়, ক্যাজুয়াল পরিবেশে। এ গানটার একটা বিরাট ইতিহাস আছে, যা নিয়ে এর আগে পোস্ট লিখেছিলাম। পোস্টটা এখন খুঁজে না পেয়ে বিস্মিত হলাম, সম্ভবত ওটি এ ব্লগে শেয়ার করা হয় নি। যাই হোক, কারো যদি বাই চান্স সেটি কোনোভাবে পড়া হয়ে থাকে, তাহলে তো তিনি ইতিহাসটা জানেনই। আর কেউ পড়ে না থাকলেও সমস্যা নেই, ভবিষ্যতে তা শেয়ার করা হবে।

এর পরের অবস্থানে যেটি আছে (সম্ভাব্য, নিশ্চিত নই), সেটিও নজরুলের গানই - তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা। 'তোমারি আঁখির মতো আকাশের দুটি তারা' গানটির কথা পরজনমে যদি আসি এ ধরায় পোস্টে উল্লেখ করেছিলাম। রেডিও যুগে মোহাম্মদ হান্নান নামক জনৈক শিল্পীর কণ্ঠে 'তোমারি আঁখির মতো' এবং 'পরজনমে' গান দুটি শুনেছিলাম। সেই গায়কী এত মনোমুগ্ধকর ছিল, যা এখনো ভুলতে পারি নি। তবে, 'তোমারি আঁখির মতো' গানটি কখনো পুরোটা গাওয়া হয় নি। গানটা এতবার গেয়েছি, কিন্তু কোনোদিন পুরো লিরিক মুখস্থ করি নি। কেউ যদি হুট করে বলে বসতো, একটা গান গা তো, শতকরা ৮০ভাগ বা তার চাইতেও বেশির ভাগ ক্ষেত্রে আমি 'তোমারি আঁখির মতো' গানটি গেয়েছি। এক অন্তরা পর্যন্তই।

গানের শিল্পী নই, মনের আনন্দে গাই। শতভাগ দরদ দিয়েই গাওয়ার চেষ্টা করি। গানের জন্য দরকার হলো দমের, যা আমার অত্যন্ত অপ্রতুল। সুর কেটে গেলে সে গান আমি তুলি না, অন্যদিকে দমের ঘাটতির জন্য গানটা ভালো করে গাইতেও পারি না। এসব লিমিটেশন সত্ত্বেও গান না গেয়ে থাকতেও পারি না। গানের ডামাডালে তো বাসার ভেতরে একজনকে দিনের পর দিন শত অত্যাচার সহ্য করে যেতে হচ্ছে। এ অত্যাচার যে শুধু আমার পক্ষ থেকেই, তা না, দুই ছেলেও এ কাজে বেজায় এক্সপার্ট, তবে, ওদের ঘরের দরজা বন্ধ থাকে, আমার দরজা থাকে খোলা, ফলে, বাসায় যারা আসেন, তারাও মোটামুটি ত্যক্ত বিরক্ত কম হন না। কিন্তু তাতে আমি ড্যাম কেয়ার করি :)

আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধার অংশ হিসাবে আমার আনাড়ি কণ্ঠে গাওয়া তিনটি নজরুল সঙ্গীত শেয়ার করলাম।

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই - যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই




পরজনমে যদি আসি এ ধরায়- পরজনমে যদি আসি এ ধরায় - খলিল মাহ্‌মুদ




তোমারি আঁখির মতো - তোমারি আঁখির মতো

সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৩ রাত ১১:৫৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

আজ ঈদের দ্বিতীয় দিন

লিখেছেন সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

এ ডিসেকশন অব এ স্করপিয়ন

লিখেছেন আদম_, ২৯ শে মে, ২০২৬ রাত ১০:৪২



একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান... ...বাকিটুকু পড়ুন

রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে

লিখেছেন শ্রাবণ আহমেদ, ৩০ শে মে, ২০২৬ রাত ১২:৪১

বিত্তবানের সুখের সায়রে দুঃখের তরী মিছে।
তাঁরা, যাঁহাদের কাছে শত সুখ আছে তাঁহাদের দাম দিছে।
রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে।
তাঁরা, যাঁহাদের ঠোঁট হাসিতে মাতিছে তাঁহাদের খোঁজ নিছে।
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

দ্যা ফামস স্ট্যাচু অফ দ্যা টাউন মিউজিসিয়ান অফ ব্রেমেন

লিখেছেন রোকসানা লেইস, ৩০ শে মে, ২০২৬ রাত ১:৫৬



দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা... ...বাকিটুকু পড়ুন

×