somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরজনমে যদি আসি এ ধরায় || আমার অতি প্রিয় একটা নজরুল সঙ্গীত

২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস নাইন-টেন, ইলেভেন-টুয়েল্ভে পড়ার সময়, ৮০'র দশকের শুরুর দিকে, রেডিওতে একজন শিল্পীর নজরুল সঙ্গীত বাজানো হতো। যদ্দূর মনে পড়ে, একসাথে তার তিনটা গান বাজানো হতো - পরজনমে যদি আসি এ ধরায়, তোমার আঁখির মতো আকাশের দুটি তারা এবং যত ফুল তত ভুল কণ্টক জাগে (৩য় গানটি এটা না হয়ে 'মোরা আর জনমে হংসমিথুন ছিলাম'ও হতে পারে)। এ শিল্পীর গায়কীতে আমি মুগ্ধ ছিলাম। শিল্পীর নাম মোহাম্মদ হান্নান। তখন রেডিও এবং ক্যাসেট প্লেয়ারের যুগ। ক্যাসেটের দোকানে তার কোনো ক্যাসেট খুঁজে পাই নি। এবং এ শিল্পী তেমন পরিচিতও ছিলেন না। কিন্তু তার গায়কী আমার মনে বিরাট এক মুগ্ধতার ছাপ ফেলে দিয়েছিল। পরবর্তীতে অনেকের কাছে তার নাম জিজ্ঞাসা করলেও একদিন (৯২'র দিকে) আমার এক কলিগ তাকে চিনে ফেললেন, এবং বললেন এ শিল্পীর বাড়ি নোয়াখালী। এতটুকুই। এ শিল্পীর গান, বিশেষ করে 'তোমার আঁখির মতো' শুধু তার কণ্ঠেই শোনার জন্য আমি আজও হন্যে হয়ে খুঁজছি, যদিও অনুপ ঘোষাল, ফিরোজা বেগমসহ আরো অনেকের কণ্ঠেই এটা শুনেছি, কিন্তু মোহাম্মদ হান্নানের কণ্ঠের মতো স্বাদ আর কোথাও পাই নি।


এরপর ইউটিউবের যুগেও মোহাম্মদ হান্নানের গান অনেক খুঁজেছি, সেই ২০০৮/৯ থেকে। অবশেষে ২০১৯ বা ২০২০-এর দিকে মোহাম্মদ হান্নানের কণ্ঠে গাওয়া 'পরজনমে' গানটা ইউটিউবে পাই। 'তোমার আঁখির মতো' এবং 'যত ভুল' গান দুটো আমি এখনো খুঁজছি, যদিও তার আরো কিছু গান ইউটিউবে পেয়েছি।

'যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই'-এর মতো 'পরজনমে যদি আসি এ ধরায়' নজরুলের আরেকটি করুণ রসের বিরহ-সঙ্গীত। আমার অনেক ভালো লাগে এ গানটি।

মোহাম্মদ হান্নানের গানটি পাওয়ার পরই 'পরজনমে' গানটি আমি নিজ গেয়েছি। খালি গলায় গাওয়া সেই গান ০৫ এপ্রিল ২০২০-এ ইউটিউবে আপলোড করি। ব্লগে শেয়ার করেছিলাম কিনা মনে নেই। এরপর, আবারও গেয়ে ২৩ অক্টোবর ২০২১-এ ইউটিউবে আপলোড করি, সেটাও খালি গলায় গাওয়া ছিল। ২৩ অক্টোবরে খালি গলায় গাওয়া গানটির উপর এবার মিউজিক অ্যাড করলাম।

গানের ইউটিউব লিংক : পরজনমে যদি আসি এ ধরায় - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



খালি গলায় গাওয়া এই গানটি শোনা যাবে এ লিংক থেকে : পরজনমে যদি আসি এ ধরায় - খলিল মাহ্‌মুদ, খালি গলায়

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




ইউটিউবে আপলোড করা আমার গাওয়া প্রথম গানটি :




এবার শুনুন মোহাম্মদ হান্নানের কণ্ঠে গাওয়া গানটি।




মহান মানবেন্দ্র'র কণ্ঠে শুনুন গানটি।




আপনারা লক্ষ করে শুনবেন, মোহাম্মদ হান্নান এবং মানবেন্দ্র'র গায়কীতে অনেক মিল আছে, তবে লিরিকে বেশকিছু পার্থক্য দেখা যাচ্ছে।

মোহাম্মদ হান্নান আর মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া নজরুল সঙ্গীতটি আপনাদের অনেক ভালো লাগবে, আমার বিশ্বাস।



সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২৩ রাত ১২:৩৫
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

অনেকটা পথ হেঁটে এসেছি

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫




১৯৯৭ সাল।

আমি তখন ক্লাস নাইনে পড়ি।

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।

সেই সময় অডিও ক্যাসেটের... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

×