somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই দিশেহারা মেঘ কোথায় চলেছে || আমার পুরোনো একটি গানে নতুন করে মিউজিক যোগ/এডিট (রিমাস্টারিং) করলাম

০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৭ সালে এ গানের লিরিক লেখা হয় এবং সুরও করা হয় তখনই। ব্লগে এর আগে শেয়ারও করেছিলাম গানটি। শুরুতে এটিতে আমার বড়ো ছেলের সামান্য গিটার টিউন ছিল। পরে আরো একবার ছেলের গিটারের সাথে গেয়েছিলাম। সেই গিটারের টিউনযুক্ত গানের সাথেই এবার এফ এল স্টুডিয়ো-২০ সফটওয়্যারের মাধ্যমে অটোটিউন মিউজিক কম্পোজ করে যোগ করা হলো। যাদের অটোটিউনে কাজ করার অভিজ্ঞতা আছে, তারা তো জানেনই এটা কত জটিল প্রক্রিয়া; যারা জানেন না, তারা ভুলেও জানার চেষ্টা করবেন না :( এটা একটা নেশার মতো। আমার কাছে এর চাইতে বড়ো কোনো নেশা জগতে আছে বলে মনে হয় না :( নেশা বলতে আমি ব্লগিং, ফেইসবুকিং, লেখালেখি, ইউটিউবিং, সিঙিং, মুভি দেখাকেই বুঝে থাকি। আপনি কী বুঝেছিলেন? :)

যাই হোক, গানটি মেয়ে-কণ্ঠের জন্য প্রযোজ্য। এবার গানটির সারমর্ম আগে একটু বলে নিই। যখন মন ভালো থাকে, কিংবা মনে সঞ্চারিত হয় রোমান্টিসিজম, ভালো লাগার নানান অনুষঙ্গ তখন চারদিকে ছোটাছুটি করে, মেঘ ডাকে, গাছের ডগায় ফুলের কুঁড়ি উঁকি দিয়ে আকাশ দেখে। যে মেয়েটির কথা বলছি, তার মন আজ চঞ্চলতায় ভরপুর। আকাশে তাকায়, মেঘ উড়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, মেঘ নিজেও জানে না, যেমন করে মেয়েটির মনও যেন কোন অদৃশ্যমান ভুবনে ডুবে যাচ্ছে, যা সে জানে না। সে শুধু জানে, তার খুব ভালো লাগছে। কিন্তু কেন এত ভালো লাগছে, তার কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। এ রকম একটা দৃশ্যকল্প নিয়ে এ গানটি।


এই দিশেহারা মেঘ কোথায় চলেছে
জানে না সে জানে না
আকাশের গায়ে রঙধনু এঁকে
হারায় সে ঠিকানা

না না না না না হা হা হা হো হো হো হো হো হো হো

ওই
ঝাঁকে ঝাঁকে দেখো বলাকা মেয়েরা
দিগন্তে করে খেলা
বাতাসে বাতাসে গুন গুন সুরে
কত কথা হয় বলা
আমার উঠোনে সুরভি ছড়ালো
সাঁঝের হাসনাহেনা

এই
মেঘ বলাকার ইচ্ছেরা আজ
ছুঁয়ে দিল অনুরাগে
জানি না আমার কী হলো আজ
কেন এত ভালো লাগে
আমার এ মন কোথা পেলো আজ
মেঘ বলাকার পাখা

১৭ সেপ্টেম্বর ২০১৭


কথা ও সুর : খলিল মাহ্‌মুদ
গিটার : সাইফ আল মাহমুদ পাইলট
ইউটিউব লিংক : এই দিশেহারা মেঘ কোথায় চলেছে




এ গানটি নিয়ে আগের পোস্ট : দিশেহারা মেঘ। আগের পোস্ট দেখার দরকার নেই, ঐ পোস্টের সব কন্টেন্টই এই পোস্টে আছে :) ঐ পোস্টে যোগ করা মূল গানটি হলো এটা - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে



এ গানটার আদি ভার্সন, অর্থাৎ যখন সুরটা প্রথম সৃষ্টি করা হয়, সেই ভার্সন এটি - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - প্রথম ভার্সন। এর পরের ভার্সনটা আরেকটু ইম্প্রুভ করে, যেটি পাওয়া যাবে এখানে - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - দ্বিতীয় ভার্সন। দ্বিতীয় অডিও ভার্সনের একটা লিরিক্যাল ভিডিও করা হয়েছে - এই দিশেহারা মেঘ কোথায় চলেছে - লিরিক্যাল ভিডিও।

সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২০
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×