somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনাবুড়ি || আমার একটা পুরোনো কবিতা থেকে এআই দিয়ে তৈরি করা গান

২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এর আগে এআই-এর সুর, মিউজিক ও ভোকালে আমি মাত্র একটা গান তৈরি করেছিলাম, যেটি ছিল কিচ্ছু কেন বলছো না





অনেকগুলো ট্রায়ালের পর এখানে শেয়ার করা ভার্সনটি আমি সিলেক্ট করি। আমার ছোটো ছেলে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ জনাব বেবি লাবিব গানটি শুনে তো ভীষণ মুগ্ধ :) (এটি আমার পুরোনো একটি গান ছিল, যা সুর করে আমি নিজে গেয়েছিলাম)।

তবে, এআই দিয়ে আমি আরো কয়েকটা এক্সপেরিমেন্ট করেছিলাম। যেমন, আমার ক্লোন করা ভয়েস সেলিন ডিওনের ভয়েসে বসিয়ে তৈরি করেছিলাম My heart will go on। তেমনি, রুনা লায়লার ভয়েস রিপ্লেস করে তৈরি করেছিলাম আমার মনপাখিটা যায় রে উড়ে যায়। আবার, আশা ভোঁসলে ও মোহাম্মদ রাফি'র বিখ্যাত চুরালিয়া হায় তুমনে জো দিল কো গানটিতেও এই এক্সপেরিমেন্ট করেছিলাম। এগুলো অবশ্য ব্লগে শেয়ার করেছিলাম। পোস্টগুলোর লিংক দিলাম না আর।

এর বাইরেও কিছু এক্সপেরিমেন্ট করেছি। আমার যে-সব গান ফিমেইল ভয়েসের জন্য লেখা, সে-রকম কয়েকটা গান প্রথমে আমি গেয়েছি, পরে এআই দিয়ে ওটা ফিমেইল ভয়েসে কনভার্ট করেছি।

এআই দিয়ে এই যে নানান এক্সপেরিমেন্টের কথা বললাম, এগুলো খুব সহজ কাজ না, অনেক জটিল এবং সময়সাপেক্ষ। এবং আপনি ইচ্ছে করলেই করতে পারবেন না, আপনাকে বেশ কয়েকটা এআই-কে টাকা (ডলার) দিয়ে সাবস্রক্রাইব করতে হবে। এই অ-কাজের পেছনে মাসে আমার প্রায় হাজার পাঁচেক টাকা নষ্ট হচ্ছে, কোনো কোনো মাসে এর চাইতেও বেশি। আবার, টাকা দিয়ায় সাবস্ক্রাইব করলেও যে আপনার এক্সপেরিমেন্ট সফল হবে, তাও না। মিউজিক ক্রিয়েশনের উপর আপনার কিছু জ্ঞানও থাকতে হবে বৈকি।

এআই দিয়ে সবচাইতে সহজ কাজ হলো লিরিক দিয়ে গান তৈরি করা। আপনি যদি লিরিকও না লিখতে চান, শুধু থিম দিলেও গান তৈরি হয়ে যাবে। এ কাজের জন্য আপনাকে সাবস্ক্রাইব করার দরকার নাই, ফ্রি-সার্ভিসেই আপনার কাজ হয়ে যাবে।

এআই'র প্রোডাক্টে বেশি সমস্যা হলো উচ্চারণ। উচ্চারণ হয় ইংলিশ অ্যাকসেন্টে, ভুল উচ্চারণ হয় অনেক বেশি। সম্পূর্ণ শুদ্ধ উচ্চারণের প্রোডাক্ট পাওয়ার পর আপনাকে একের পর এক ট্রাই করতে হবে। দেখবেন, উচ্চারণ ভালো হলেও সুর বা মিউজিক পছন্দ হয় নি। আবার, সুর বা মিউজিক পছন্দ হলেও উচ্চারণ বিভ্রাট রয়ে গেছে প্রচুর। এমন ট্রায়াল অ্যান্ড এরোরের মাধ্যমে একটা যথাসম্ভব ভালো প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। ফ্রি-সার্ভিসে অবশ্য এত এক্সপেরিমেন্ট করা যাবে না, আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে।

কিন্তু এআই দিয়ে গান বানানোয় নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। এআই দিয়ে আমি লিরিকও তৈরি করার অ্যাটেম্পট নিই না, কারণ, আমি জানি, একবার এআই দিয়ে লিরিক বানানো শুরু করলে মগজে এখন যাও দু-এক ফোঁটা ঘিলু আছে, তাও চিরতরে তিরোহিত হইয়া যাইব।

এআই দিয়ে গান বানানোয় নিজের ক্রিয়েটিভিটি না থাকা সত্ত্বেও আমি আরো একটা গান বানিয়ে ফেলেছি এআই দিয়ে। সেদিন হঠাৎ করে মাথায় এক ভূত চাপলো, পুরোনো একটা কবিতাকে এআই দিয়ে গানে রূপান্তরিত করবো। পুরোনো কবিতাটি মার্চ ২০০৭-এ লেখা। ৮ লাইনের কবিতা। এআই-তে দেয়ার পর যা পেলাম, খারাপ হলো না। কিন্তু কবিতাটা ছিল কয়েকটা সিকোয়েলের একটা অংশ। এটাকে একটা পূর্ণাঙ্গ গান বানানোর জন্য, মনে হলো, আরো কিছু যোগ করা দরকার। অবশেষে আরো ৫ লাইন যোগ করে গানটা বানালাম। বেশি ট্রায়াল দিতে হয় নাই। প্রতি ট্রায়ালে ২টি করে গান তৈরি হয়। এখানে শেয়ার করছি দুটি ভার্সন।


সোনাবুড়ির আঁচল টেনে হাঁটি
সোনাবুড়ির মায়াঞ্জনা ছায়া
সোনাবুড়ির স্নেহস্পর্শ সুধা
সোনাবুড়ির কুন্তলে সুখনদী

সারাবেলার কাজের ভেতর বহে
সোনাবুড়ির সঞ্জীবনী ধারা
আমার পিঠের জমিনখানি জুড়ে
সোনাবুড়ির চোখের তারা জ্বলে।

মার্চ ২০০৭

ওওওও
সোনাবুড়ি
ওওওও

সোনাবুড়ি, আমার সোনার মেয়ে
চারদিকে আজ সোনার মতো রোদ
কোথায় তুমি লুকিয়ে আছো সোনা
ধু-ধু চোখে তাকিয়ে দেখি আজো-
রোদের ভেতর তোমার করুণ চোখ

১৭ সেপ্টেম্বর ২০২৪


কথা : খলিল মাহ্‌মুদ
সুর, মিউজিক ও ভোকাল : এআই জেনারেটেড

গানের লিংক-১ : প্লিজ এখানে ক্লিক করুন - সোনাবুড়ি, অডিও ভার্সন-১

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



গানের লিংক-২ : প্লিজ এখানে ক্লিক করুন - সোনাবুড়ি, অডিও ভার্সন-২

অথবা নীচের লিংকে ক্লিক করুন।

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×