somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনালি

০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সোনালি বলেছিল, আমাদের বাসর হবে
আড়িয়াল বিলের মাঝখানে ডিঙ্গি নৌকোর ছাদখোলা পাটাতনে
শরতের কোনো পূর্ণিমায়
শাদা-কালো মেঘগুলো বার বার জোছনা ঢেকে দেবে;
দক্ষিণের কালিগাঁও থেকে উড়ে আসা বাতাসে
উজানে ভেসে যাবে আমাদের ডিঙ্গিখানি- আড়িয়াল বিলের
সমগ্র বুক জুড়ে থোকা থোকা শাপলারা দুলে দুলে আমাদের
অভিবাদন জানাবে।
সোনালি বলেছিল, আমরা একটানা অনেক-অনেকদিন
আকাশে-বাতাসে-পাহাড়ে
উড়বো, আর প্রেম করবো। তারপর
আশ্বিনে চকের পানি নেমে গেলে গাংকুলায় আমন ক্ষেতের
পাড় ধরে বহুদূর হেঁটে হেঁটে
ধানের গন্ধ আর সোনারং শরীরে মাখবো।

বিরান সর্ষেক্ষেতের দিকে তাকিয়ে সোনালি বলতো, দেখো,
কী অদ্ভুত সমুদ্র! সাধ হয় ডুবে মরি। তারপর সত্যিই সে
সমুদ্রে ঝাঁপ দিত। দিগম্বর সর্ষেসমুদ্র পেরিয়ে, কালাই,
মটর, ডগাতোলা দূর্বা মাড়িয়ে একনিশ্বাসে ছুটে চলতো সোনালি।
তারপর বিপুল সায়াহ্নে ছোলাপোড়ানো একদঙ্গল
ছেলেমেয়ের ভিড়ে আমরা মিশে যেতাম।

সোনালি বলেছিল, আমরা একরাতে জয়পাড়া সিনেমা হলে
‘সাতভাই চম্পা’ দেখবো; ফিরতিপথে দোহারপুরীর
নিকষ আঁধারে ডানা-ঝাপটে-উড়ে-যাওয়া প্যাঁচাদের ভয়ে
একটুও চমকাবো না।

ভাদ্রের শেষে আড়িয়াল বিলের নৌকাবাইচ, নূরুল্লাপুর
শানাল ফকিরের ধামাইল, গালিমপুর সিদ্ধী পীরের ওরস
আর নূরপুরের মাঠে চৈত্র সংক্রান্তির মেলা- সোনালি বলেছিল,
আমরা বহুদিন এসব ঘুরবো, আর গাছের বাঁকলে
এঁকে দেব প্রেমের স্বাক্ষর।

আজও সোনালি ছুটছে, অতীত থেকে বর্তমানে; অথবা
ভবিষ্যত গিলে খেয়ে কালের প্রান্তরে, যার নাম ইতিহাস।
আমি আড়িয়াল বিলে ছুটে যাই, গাংকুলায় ছুটে যাই,
আমাদের সর্ষে-মটর-মাষকালাই-মাড়ানো ক্ষেতের আলে গিয়ে
দাঁড়াই- সোনালির সাধগুলো বিধূর কান্নায় পায়ে পায়ে হাঁটে-
আমাদের ছোলাপোড়ানো দিনগুলো হারিয়ে গেছে,
সর্ষের সমুদ্র মরে গেছে, মটরশুঁটির দানাগুলো
আমাদের মা-চাচিদের চোখে এখন একগুচ্ছ স্মৃতির ফসিল।

২৯ আগস্ট ২০১৫


ডাউনলোড : সোনালি, ই-বুক, কবিতা, প্রকাশ : ০২ এপ্রিল ২০১৮/০৩ এপ্রিল ২০১৮
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১:২০
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×