somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট করে ওখানেই চলে যাই, মূল কমেন্টের শেষের অংশ না পড়েই। ফলে, আলী ভাই যে আমাকে একটা গান করার জন্য লিরিক লিখেছেন, তা আমি বুঝতে পারি নি।

গত পরশু (১৯ মার্চ ২০২৬) আমার ছোটো ছেলে বেবি লাবিবকে বললাম, আব্বু, তুমি একটা ঈদের গান লেখো। এ কথা শুনে মেয়ে হেসে দিল। মেয়েকে বললাম, তোমরা দুজনে মিলেই লেখো। মেয়ে গানের ভক্ত হলেও ছেলেদের মতো গানে আসক্ত না, সে তার প্রফেশন নিয়ে ব্যস্ত। ছেলেরা দেশের সম্ভাব্য বড়ো মিউজিশিয়ান ভেবেই অন্তত ছেলের কাছে এ আবদার করেছিলাম। কিন্তু ছেলেও হেসেই উড়িয়ে দিল আমার অনুজ্ঞা।

আমি এবার একটা ঈদের গান করার কথা ভাবছিলাম বেশ কিছুদিন ধরেই। হাতের প্রজেক্টটা শেষ হলে ওটা ধরবো, প্ল্যান ছিল এমন। ঐ প্রজেক্ট শেষ হয়েছে দুদিন আগে, কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে আর নতুন গানে হাত দেয়া হয় নি, ঈদের গানের কথাও বাদ পড়ে গিয়েছিল।

সকাল বেলা এম এ আলী ভাইয়ের কবিতা পড়তে পড়তে ভাবছিলাম, যেহেতু আমাকে মেনশন করে কবিতাটা লেখা, এটাকেই চেষ্টা করে দেখবো নাকি গান করা যায় কিনা? কিন্তু ব্যস্ততার কারণে আর অ্যাটেম্পট নেই নি।

আলী ভাইয়ের কবিতাটা পড়ে শায়মার আপুর পোস্টে আমি দ্বিতীয় আরেকটা কমেন্ট লিখেছিলাম আমার মুগ্ধ প্রতিক্রিয়া জানিয়ে। সেই দ্বিতীয় কমেন্টে শায়মা আপুর উত্তর পড়ে আমি বিব্রত ও লজ্জিত বোধ করি। আপু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন যে, আলী ভাইয়ের ওটা কবিতা নয়, ওটা হলো গানের লিরিক, যা দিয়ে তিনি আমাকে গান তৈরি করতে বলেছেন। আপু অধিকন্তু এটাকে আমার হোমটাস্ক হিসাবেও ধরিয়ে দিতে কসুর করলেন না। তিনি যে কতখানি কড়া, নিষ্ঠুর এবং দায়িত্ব সচেতন টিচার, তা হাড়ে হাড়ে টের পাইয়ে দিলেন।

কিন্তু হাতে সময় একেবারেই নেই। আমি সেই লেভেলের মিউজিশিয়ানও না যে, শুরু করলাম আর হয়ে গেল। অন্তত কন্ঠটা ভালো হলে তবু একটা কথা ছিল, খালি গলায়ই সম্মান রক্ষা করার কথা ভাবা যেতো!

শুরু করতে যেয়ে দেখি, লিরিক অনেক বড়ো। এত দীর্ঘ গান এই অল্প সময়ে এ-আই দিয়ে কভার সং জেনারেট করা ও এডিট করা সম্ভব নয়। তাহলে কী করা? গত কয়েকদিনে 'ঈদ মোবারক, ঈদ মোবারক' কথা দিয়ে একটা খসড়া সুর তৈরি করা ছিল। সেই অংশটার সাথেই মিল রেখে আলী ভাইয়ের লিরিকে হাত (মানে কণ্ঠ) দিলাম। প্ল্যান করলাম, খুব ছোটো আকারে মাত্র এক অন্তরার একটা গান করবো। প্ল্যান মোতাবেক দীর্ঘ লিরিক থেকে পছন্দমতো কয়েকটা লাইন বেছে নিয়ে সে-কটা সুরের সাথে মিলিয়ে লিরিক এডিট করে সাজালাম।

এক অন্তরাকেই দুবার ইউজ করে এ-আই-তে আপলোড দিয়ে কভার সং জেনারেট করলাম। মাত্র দুবার ট্রাই করেছি, তাতে ৪টা গান পাওয়া গেছে। উচ্চারণ প্রায় নির্ভুল। দুটো ভার্সনকে একত্র করে একটা ফাইনাল প্রডাক্ট বানালাম।

একবার প্ল্যান করেছিলাম, যেহেতু সময় নেই, এটা আগামী বছরের জন্য রেখে দেই। পরে ভাবলাম, এতদিন ধরে আলী ভাইকে অপেক্ষায় রাখা হবে এক অমার্জনীয় ক্রাইম। তার বদলে যা কিছু হয়, তা দিয়েই ট্রাই করা যাক।

আশা করি মন্দ হয় নি।

নতুন চাঁদের নরম আলো, আকাশ ভরা হাসি
দিকে দিকে খুশির মাতম, আনন্দ রাশি রাশি

ঈদ এলো, ঈদ এলো, মহামিলনের দিন
চিরন্তন ভালোবাসায় সুরভিত রঙিন

হৃদয় জুড়ে বাজছে ঈদের পবিত্র সঙ্গীত
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ

২০ মার্চ ২০২৬

কথা : ড: এম এ আলী
সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্‌মুদ
এ-আই কভার : সোনারু ও সহেলিয়া

লিংক : ঈদ মোবারক, ঈদ মোবারক। কথা - আলী ভাই। সুর ও মূল কণ্ঠ - খলিল মাহ্‌মুদ। এ-আই কভার - সহেলিয়া ও সোনারু

অথবা নীচের লিংকে ক্লিক করুন।



আলী ভাইয়ের দীর্ঘ মূল লিরিকও এখানে তুলে দিলাম। পাঠক অন্তত কবিতার স্বাদটুকু তো নিতে পারবেন।

চাঁদের কোলে নরম আলো, আকাশ ভরা হাসি
গ্রাম গঞ্জের পথে পথে ঈদের সুখের বাঁশি
খেজুর পাতার ঘরে ঘরে আলো জ্বেলে রাত
চাঁদ রাতের স্বপ্ন গাঁথে ছোট্ট শিশু হাত।

ঈদ এলো, ঈদ এলো, হৃদয় ভরা গান
ভাই-বোনে, বন্ধু সবে সুখের আয়োজন
হাসির রঙে রাঙা হলো পাড়া প্রতিবেশ
ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি পরিবেশ।

ভোর বেলায় কুয়াশা ভেজা মাঠের সবুজ ঘাস
ঈদগাহে সারি বেঁধে দাঁড়ায় মানুষ হাসিমুখে পাশ
নামাজ শেষে কোলাকুলি, মুছে যায় সব দুঃখ
ধনী গরিব এক হয়ে পায় আনন্দের সুখ।

ঈদ এলো, ঈদ এলো, মনের মাঝে ঢেউ,
পিতা-মাতা দোয়া দেন, সুখের নেই তো শেষ
বন্ধু ডাকে, চলো ভাই, বাড়ি বাড়ি যাই,
সেমাই-পিঠার মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে পড়ে ঠাঁই।

মায়ের হাতে সেমাই রান্না, দুধে মাখা সুখ
বাবার চোখে স্নেহ ঝরে, ভুলে যায় সব দুঃখ
ছোটরা পায় ঈদের খুশি, মুঠো ভরা দান
বৃদ্ধরা বসে গল্প করে, স্মৃতিরই গান।

মেলায় বাজে বাশির সুর, রঙিন খেলার মেলা
গ্রাম গঞ্জের প্রাণের মাঝে সুখের ঢেউ খেলা
সরল জীবনে গভীর টান, হৃদয় ভরা নূর
ঐতিহ্যের সেই ঈদ আজও করে মন ভরপুর।

ঈদ এলো, ঈদ এলো, মিলনেরই দিন
ভালোবাসায় বাঁধা থাকে চিরন্তন রঙিন
ছোটকালের সেই গল্প আজও বেঁচে রয়
মানুষে মানুষে বন্ধনে ঈদের সত্য জয়।

১২ মার্চ ২০২৬


সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Rest in peace Kaarina Kaisar

লিখেছেন রিয়াজ হান্নান, ১৬ ই মে, ২০২৬ ভোর ৫:১৫


34th July, 2024.
Dhaka, Bangladesh ...বাকিটুকু পড়ুন

আল্লাহ কি শুধু মক্কায় রয়?

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৯

মক্কা গিয়ে "আল্লাহ খোঁজো" আল্লাহ শুধু মক্কায় রয়?
পাশের ঘরে ভুখা জাগে নিভৃতে তার রাত ফুরোয়।
পাশের ঘরের ভুখা জানে রাত কিভাবে প্রভাত হয়!
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

আব্বাসীয় কুরাইশ এবং তাদের হানাফী অনুসারী আল্লাহর সবচেয়ে বেশী প্রিয়

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই মে, ২০২৬ বিকাল ৫:১৭



সূরাঃ ১০৬ কুরায়শ, ১ নং ও ৩ নং আয়াতের অনুবাদ-
১। যেহেতু কুরায়শের আসক্তি আছে
২। আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের
৩। কাজেই তারা ইবাদত করুক এ ঘরের... ...বাকিটুকু পড়ুন

শোকের দিনে উল্লাস: শুরু হলো কখন থেকে?? বাংলাদেশের রাজনীতির নৈতিক পতনের এক কালো অধ্যায়

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৬ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৩






বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে, যেগুলো শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল জাতির নৈতিক বোধের ওপর নির্মম আঘাত। একজন জাতীয় নেতার শাহাদাত বার্ষিকীর দিনে একটি দলের নেত্রীর তথাকথিত... ...বাকিটুকু পড়ুন

রাঙা কমল-কলি দিও কর্ণ-মূলে, পর সোনালি চেলি নব সোনাল ফুলে......

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৬ ই মে, ২০২৬ রাত ১১:১৬


সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ... ...বাকিটুকু পড়ুন

×