যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার গানের সুরে ভেসে আসে সুর
জানালায় চেয়ে থাকি, ধুধু করে চোখ
তোমার বাঁশির সুরে ভেসে আসে সুর
সুর যেন ভিজে আছে শুধু বেদনায়
তোমার কথাই কেন মনে পড়ে হায়
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
দেয়ালে ঝোলানো ছিল চিঠিগুলো সব
পুড়িয়ে ফেলেছি যেন না থাকে স্মৃতি
তবুও চিঠির ঘ্রাণে ভরে আছে ঘর
দহনে প্রতিটা ক্ষণই জ্বলে অন্তর
যত চাই ভুলে যেতে
কেন যে পারি না আজো ভুলতে তোমায়
কেন প্রেম দিয়েছিলে
সেই প্রেম কেন তবে আমাকে কাঁদায়
০৪ ফেব্রুয়ারি ২০২২
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
লিংক-১। প্লিজ এখানে ক্লিক করুন। যত চাই ভুলে যেতে। সহেলিয়া। পপ ভার্সন-১
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
লিংক-২। প্লিজ এখানে ক্লিক করুন। যত চাই ভুলে যেতে। সোনারু। অডিও ভার্সন-৭
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের পোস্ট - যত চাই ভুলে যেতে
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৬ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



