দীর্ঘদিন পর একটা নতুন গান করলাম।
এক বিভ্রান্ত প্রেমিকা, কে যেন তাকে অহর্নিশি ডাকে, কিন্তু চারদিকে তাকিয়ে কোথাও তাকে দেখতে পায় না। ভাবতে ভাবতে তার মনে হয়, লোকটার পরিচয় বোধ হয় সে জেনে গেছে। কিন্তু তার ডাক যতো শোনে, তার বুকে ভয় ততোই কেন যেন বাড়ে। সে আতঙ্কে থাকে সারাক্ষণ, এই বুঝি লোকটা সামনে এসে তাকে চমকে দেবে। এ হলো গানের কাহিনি। তবে এটা হলো সারফেস মিনিং, নীচে লিরিক দিলাম, লিরিকের নীচে এ গানের মূল থিমটাও দেয়া হলো। সেটা পড়ার আগে কেউ ভেবে দেখতে পারেন, এ গানের অন্য থিম কী হতে পারে!! উল্লেখ্য, আমি কীভাবে এ-আই দিয়ে গান তৈরি করি, সেখানে এ গানটার প্রথম অংশ বা মুখ ব্যবহার করেছিলাম, ঠিক আগের পোস্টে।
বার বার বহুবার
দূর থেকে ডাকে সে
আমি তাকে কোথাও দেখি না
চারদিকে তাকিয়ে
রাতদিন প্রতিদিন
নাম ধরে ডাকে সে
আমি তাকে কোথাও দেখি না
চারদিকে তাকিয়ে
কেন করে সে এমন ছলনা
সে আমায় দিল না যে
থাকতে শান্তিতে
মনে হয় তার জেনে গেছি পরিচয়
যত ডাকে বুকে কেন বাড়ে ভয়
আচানক সে এসে সামনে
চমকে দেবে কি?
জানি না সে মনে মনে ভাবে কী?
দেখা হলে সে আমাকে শুধাবে কী?
আলাভোলা এ আমাকে
প্রেমচন্দন দেবে কি?
১৫ অক্টোবর ২০২৬
যে আমাদের সারাক্ষণ ডাকে, আমরা ভুলে গেলেও সে ভোলে না, ছায়ার মতো মিশে থাকে নিজের সাথে, সে আর কেউ নয়, পরম সত্য, মৃত্যু।
গানের অনেকগুলো ভার্সন আছে, রোমান্টিক এবং আধ্যাত্মিক, সে পার্থক্য মূলত মিউজিক মেলোডি দিয়েই তৈরি করা হয়েছে। আপাতত এ ভার্সনটা দিলাম। এ ভার্সনের মিউজিকে কোনো রোমান্টিক মেলোডি নেই।
গানের লিংক। প্লিজ এখানে ক্লিক করুন। বার বার বহুবার দূর থেকে ডাকে সে। এসরাজের কণ্ঠে
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
আগের পোস্ট : কীভাবে এ-আই দিয়ে আমার নিজের লেখা ও সুর করা গান তৈরি করি - চারুভি ও মেলোডিয়ার কণ্ঠে আমার নতুন গান
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



