somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রুনো, এই পৃথিবী তোমাদের জন্য না

২৬ শে মে, ২০১০ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই অসময়ে মুভি দেখার কোনো প্ল্যানই ছিলনা। ঘর পুরা ডাস্টবিন হয়ে আছে ক’দিন পরিষ্কার না করাতে। এখনো রান্না করিনি। আগামীকাল ক্লাস আছে দু’টো, তার কিছুই রেডী করিনি। ইস্ত্রী করার জন্যে কাপড় পরে আছে অনেকগুলো। ফ্রিজেও বাজার শেষের দিকে।এদিকে সুপারভাইজার তাগাদা দিয়ে যাচ্ছেন চ্যাপ্টারটা শেষ করতে……… এত লম্বা কাজের লিষ্টের পরও ইমরান ভাইয়ার পাঠানো মুভি বিষয়ক মেইলটাতে ‘দ্য বয় ইন দ্য স্ট্রিপড পাজামাস’ মুভিটার লিংক সহ লেখাটা দেখে কেন যেন মনে হলো, আচ্ছা কাজ করতে করতেই মুভিটা ডাউনলোড করি। ডাউনলোড শেষে মনে হলো আচ্ছা, দেখি কেমন একটু, দুই মিনিটের বেশী দেখবোনা।

দুইমিনিট গড়িয়ে গেছে কখন… ব্রুনো’র সাথে সাথে কখন যেন আমিও লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাচ্ছি শ্মুয়েলের সাথে… আমাদের মাঝখানে কাঁটাতারের বেড়া… ব্রুনোর মত আমিও বুঝতে চেষ্টা করি যখন ওর বাবা ইহুদীদের সম্পর্কে বলে ‘ওরা আসলে ঠিক মানুষ না’। এইতো গতক্লাসে আমরা কোনো টার্গেট গ্রুপকে ধ্বংস করার প্রথম প্রক্রিয়া হিসেবে ‘ডি-হিউম্যানাইজেশান’র কথা পড়ছিলাম। ব্রুনোর বাবা যে সেই কথাই বলছেন! ওরা মানুষ না, ওরা তাহলে কী?

পাভেল, যে কিনা ডাক্তার ছিল, সে কেন রান্নাঘরে আলু ছিলে? ঘরের কাজ করে? হাঁটতে পারেনা, সারাক্ষণ বাঁকা হয়ে থাকে!... শ্মুয়েল বললো ওর বাবা ঘড়ির মেকানিক, তাহলে ওরা এখন এই ক্যাম্পে কী করে? ওদেরকে কেন এই স্ট্রাইপড পাজামা পড়ে থাকতে হয় সবসময়? আর ঐ চিমনীটা, যেটা দিয়ে ধুয়া বের হয়ে আকাশ কালো হয়ে যায়। পঁচা ভীষন একটা দূর্গন্ধ ছড়ায় তখন। বাবা বললেন, “ওখানে মাঝে মাঝে রাবিশ বিন করা হয়”, যেসব আস্ত মানুষকে তিনি রাবিশ বললেন, তিনি কী জানতেন ব্রুনো এই কাঁটাতারের বেড়া খুঁড়ে শ্মুয়েলের বাবা’কে খুঁজতে গিয়ে আটকা পড়ে যাবে সেইসব রাবিশ বিনের রুমে?...... শেষ মুহুর্ত পর্যন্তও ব্রুনোর বুঝে আসেনা, আসলে কী হচ্ছে! ও যে শিশু! পৃথিবীর এত কঠিন বাস্তবতা যে ওর এখনো বুঝে আসেনি।

…… অনেক বছর পেরিয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। মানুষ এখন ব্রুনো আর শ্মুয়েলদের কথা ভাবে। বুঝে, ওদের প্রতি জঘন্য অবিচার হয়েছে। ব্রুনোর বাবার মত নাৎসিদেরকে মানুষ ঘৃণা করে। কিন্তু মুভিটা দেখে আমি ভাবি, নাৎসিদের মত লোক কী এখনো পৃথিবীতে নেই? ব্লগে, ভার্চূয়াল দুনিয়া, আসল পৃথিবীতে, আমি যে এখনো নাৎসিদের মত মানুষের দেখা পাই! ব্রুনোর মত আমিও গুটিয়ে থাকি, নিজেই ভাবি, নিজেই বুঝতে চেষ্টা করি। কিন্তু জানি, ব্রুনো, আমি আর আমরা যতই ভাবিনা কেন, যতই বুঝতে চেষ্টা করিনা কেন, লাভ নেই। পৃথিবীতে নাৎসিদের মত লোকের কখনো অভাব ছিলনা, এখনো নেই, ভবিষ্যতেও হবেনা……

এই পৃথিবী ব্রুনোর মত শিশুদের জন্যে না, যারা খালি চোখে মানুষকে মানুষ হিসেবেই দেখে…


ব্রুনোর উপর তায়েফ আহমেদের লিখা- Click This Link
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১০ সকাল ৮:১৮
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×