
পশ্চিমবঙ্গের বিকাস সাধন। আমার দীর্ঘদিনের বন্ধু! স্বাধীনতা প্রশ্নে উনাকে একটু পরামর্শ দিতেই উনি ছ্যাত করে উঠল! আমি বললাম আমরা এক জাতি! আমাদের জাতির পিতা এক, আমাদের ভাষা এক, আমাদের অঞ্চল এক! আমাদের ঐক্যবদ্ধ স্বাধীনতার ডাক দিতে হবে।
কিন্তু আমার সাথে সে এ বিষয়ে মোটেই একমত নয়। আমি বলি মুজিব বাঙ্গালী জাতির পিতা, কিন্তু সে তো সেইটা বলে না! শুধু তাই নয়। তীব্র ক্ষোভের সাথে বিকাশ কোন 'ম্লেচ্ছারে' নিজের বাপ ডাকতে রাজিনা বলে জানিয়ে দেয়!! তার বাপ নাকি ৪৭ এর বঙ্গভঙ্গ সৈনিক ছিলো। বাংলা ভাঙছে, মুসলিম বাংলা আর হিন্দু বাংলা হইছে! এখন আর বাংলা এক হইতে পারেনা!!
নতুন করে মুজিবকে সর্বজন স্বীকৃত বাঙ্গালী জাতির পিতা বলে উল্লেখ করলে বিকাশ স্পষ্ট করে বলল,
- পাগলের সুখ নাকি মনে মনে!
আজ আমার কিছুই ভালো লাগছে না!
ছোট্ট বেলায় আবৃত্তি করা আমার প্রথম ছড়া ছিলো 'স্বাধীনতা'।
আমার আম্মু নিজে লিখে দিয়েছিলো কিন্ডার গার্টেনে প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য।
স্বাধীনতা স্বাধীনতা!
বল তুমি কার?
বলছি শোন শোন,
আমি মুক্ত সবার!
মাত্র চার লাইনে মুক্ত করা হল স্বাধীনতাকে।
অথচ বাস্তবে স্বাধীনতাকে পরাধীন বানিয়ে একে হিন্দু মুসলিমে ভাগ করে ফেলা হল কেন?
আমরা ডাকি দাদা এসো, তারা আসছেনা!
বাঙ্গালী জাতি কি সত্যিই ১৯৭১ এ স্বাধীন হয়েছে?
সত্যিই কি মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির মুক্তিযুদ্ধ?
কি করে বিকাশকেও বাঙ্গালী জাতির চেতনা প্রশ্নে একমত করব?
প্লিজ, পরামর্শ দিন সহব্লগার ভাই-বোনেরা!
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





