“এবং তিনি (মুহম্মদ ) নিজের থেকে কোন কথা বলেন না।” (সুরা ৫৩ আঃ ৩)
উপরোক্ত আয়াতের পূর্বাপর আয়াতগুলি যদি পড়েন ,তাহলে পরিস্কার বোঝা যায় যে , রসূল শুধুমাত্র কোরানের বাণী যা আবৃত্তি করেন তা তার নিজের কোন কথা নয়। অনেক আলেম এই আয়াত দ্বারা বোঝাতে চান যে , রসূল জীবনে যত কথা বলেছেন , সকলই আল্লাহর অহী।এটা ভুল ধারনা। কারন রসূল দৈনন্দিন জীবনের প্রয়োজনে , এমনকি নিজ স্ত্রীগনের সাথে একান্ত মুহুর্তে ভাব ভালবাসার যেসকল কথা বলেছেন তা আল্লাহ্র অহী হতে পারে না।
“ ইহা (কুরআন) একজন সম্মানিত রসুলের বাণী। কোন কবির কাব্য নয়। তোমরা খুব কমই ঈমান পোষণ করিয়া থাকো। আর ইহা কোন গণকের গণনাও নয়। তোমরা খুব কমই চিন্তা ভাবনা করিয়া থাকো। এই বাণী
বিশ্ব-জাহানের রবের পক্ষ থেকে নাযিলকৃত। যদি তিনি (রসুল) কোন কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিতেন তাহা হইলে আমি তাহার ডান হাত ধরিয়া ফেলিতাম এবং ঘাড়ের রগ কাটিয়া দিতাম। তোমাদের
কেউ ই (আমাকে) এই কাজ থেকে বিরত রাখিতে পারিতে না।" (সুরা ৬৯ আল হাক্কাহ আঃ ৪০-৪৭)
মুহম্মদ কে সাবধান করা হইয়াছে , যেন তিনি কুরআন হইতে এতটুকু বিচ্যুত না হন।
“এবং তাহারা চেষ্টা করিয়াছিল আমরা তোমাকে যে অহী (কুরআন) পাঠাইয়াছি, তাহা হইতে তোমাকে বিচ্যুত করিতে ও আমাদের নামে অন্য কিছু বানাইয়া বলিতে। এবং এইটা করিলে তাহারা তোমাকে বন্ধু বানাইত। এবং আমরা যদি তোমাকে শক্তিশালী না করিতাম , তুমি ওদের দিকে একটু হইলেও ঝুকিয়া গিয়াছিলে। সেক্ষেত্রে (যদি ওদের দিকে ঝুকিয়া যাইতে) আমরা তোমাকে এই জীবণে দ্বিগুন ও পরকালেও দ্বিগুন শাস্তির আস্বাদ গ্রহণ করাইতাম, তখন তোমার জন্য আমাদের বিপক্ষে কোনই সাহায্যকারী পাইতে না।” (সুরা১৭ আল ইসরা আঃ ৭৩-৭৫)
“এবং যখন তাহাদেরকে আমাদের সুস্পষ্ট আয়াত পড়িয়া শোনানো হয়, যাহারা আশা করে না আমাদের সহিত সাক্ষাতের, তাহারা বলে যে অন্য কুরআন নিয়ে এসো অথবা ইহাতে রদবদল করিয়া দাও। বল (ও মুহাম্মদ) আমার এরূপ অধিকার নাই যে নিজের ইচ্ছায় ইহাতে কিছু বদল করি। আমি শুধু আমার উপরে যে অহী নাযিল হয় তাহাই অনুসরণ করি। আমি ভয় পাই সেই ভীষণ দিনে (কেয়ামত) আমার প্রভূর অবাধ্যতার আযাবকে। বল, যদি আল্লাহ চাহিতেন তোমাদের কাছে আমি ইহা আবৃত্তি করিতাম না বা অবগতও করিতাম না। আমি আগের থেকেই তোমাদের সাথে আমার পুরা জীবণ কাটাচ্ছি,( তোমরা আমাকে সৎ বলিয়াই জানো) তোমরা কি এটুকুও বুঝ না। তাহার চাইতে বড় জালেম(দুষ্ট) কে আছে, যে আল্লাহর সম্বন্ধে মিথ্যা বানাইয়া বলে অথবা তাহার আয়াতকে মিথ্যা বলে। দোষীগণ কখোনই কৃতকার্য হইবে না। তাহারা আল্লাহ ছাড়া অন্যদের দাসত্ব (প্রার্থনা) করে, যাহাদের ক্ষমতা নাই তাহাদের কোন ক্ষতি করার বা উপকার করার, এবং বলে ‘এরাই আল্লাহর নিকটে আমাদের সুপারিশকারী(শাফা’আত)’। বল, তোমরা কি আল্লাহকে এমন খবর দিতেছ, আসমান ও জমীনে যাহার সম্বন্ধে তিনি অবগত নহেন। সকল গৌরব,যশ ও প্রশংসা তাহারই এবং তিনিই সর্বোচ্চ , তাহার কোন অংশীদারের প্রয়োজন নাই। (সুরা ১০ ইয়ুনুছ আয়াত ১৫-১৮)
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



