somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমাত্র আল্লাহ পারেন কাউকে সৎপথে আনতে।

১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিপথগামী হওয়া যদি কারো নিয়তি বা ভাগ্যে লেখা থাকে , তবে আমরা যত প্রাণপন চেষ্টাই করিনা কেনো , তাকে আল্লাহ্‌র পথে বা সৎপথে আনতে পারব না। আমাদের শেষ নবী মুহাম্মদেরও ক্ষমতা ছিল না কাউকে , এমনকি যাদেরকে তিনি পছন্দ করেন , তাদেরকে ও সৎপথে আনার। শেষ কথা হলো , একমাত্র আল্লাহ্‌ই পারেন কাউকে রাস্তা দেখাতে।

সুরা আল-কাসাস(২৮) আয়াত ৫৬ “আপনি যাকে পছন্দ করেন, তাকে সৎপথে আনতে পারবেন না , তবে আল্লাহ তা’আলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে , সে সম্পর্কে তিনিই ভালো জানেন।”

আল্লাহ্‌র বাণী যে কত সত্য তা উপলব্ধিতে আসে , যখন ব্লগের গত কয়েক দিনের ধর্ম নিয়ে পোস্ট ও এতে করা মন্তব্যগুলো পড়ি। আপনি যত ব্যখ্যাই দেন না কেনো , যারা বিপথগামী , তাদের কানে বা মনে কিছু ঢোকে বলে মনে হয় না । যার যার সিদ্ধান্তে সকলেই অটল। একই অভিযোগ ও একই উত্তরের পুনরাবৃত্তি ঘটেই চলেছে।

অবশ্যই এর মানে এই নয় যে , আমাদের কিছুই করার নেই। বরং উল্টোটা অর্থাৎ আমাদের যতটুকু পারা সম্ভব আল্লাহ্‌র বাণী অর্থাৎ কোরান সকলের কাছে প্রচার করা উচিৎ। কোরান প্রচার করতে যেয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দেয়া উচিৎ নয় , কারন হেদায়েতের মালিক আল্লাহ।

প্রশ্ন উঠতে পারে - কে সৎপথে আসবে আল্লাহ ভালো জানেন ।
এই যদি হয় তবে তো পুর্বপরিকল্পিত ঘটনার সাক্ষী ছাড়া আমরা কিছু না। তবে অসৎপথে থাকা লোকের দোষ কি? তাদের শাস্তিই বা হবে কেন?

“কে সৎপথে আসবে , সে সম্পর্কে তিনিই ভালো জানেন” একথা বলার অর্থ হলো, যেহেতু তিনি আমাদের ভবিষ্যত জানেন, সেহেতু তিনি অবগত আছেন , কে সৎপথে আসবে আর কে আসবে না। যেহেতু আমাদের পুরা জীবণের ভিডিও টেপ তিনি দেখতে পাচ্ছেন , সেহেতু আমরা ভবিষ্যতে কি করব সেটা তিনি জানেন। এটা সিনেমার ভিডিও দেখার মতো , যেকোনো সময় সিনেমার যে কোন অংশ দেখা যায় , কিন্তু পরিবর্তন করা যায় না।

আল্লাহ জানেন , এর অর্থ পুর্বপরিকল্পিত ভাবে কাউকে দোষী বা নির্দোষ করা নয়। প্রত্যেককে যার যার কর্মফল ভোগ করা লাগবে।

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩১
১৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×