মুসলমানেরা বিশ্বাস করে , নবী রসুলরা মৃত্যুবরন করেন না। তারা জীবিত। কবরে তাদের দেহ পচেনা। অনেকেই স্বপ্নে বা জাগ্রত অবস্থায় তাদের দেখা পান। ( আমাদের প্রাক্তন সিপাহসালার মঈন আহম্মদের আমাদের রসুলের সাথে দুইবার দেখা হয়েছিল)।
সুরা আল-যুমার(৩৯) আয়াত ৩০
নিশ্চয় তোমারও (মুহম্মদ) মৃত্যু হবে এবং তাদেরো মৃত্যু হবে।
শোনা যায় , মুহম্মদের মৃত্যুর পরে , ২য় খলিফা ওমর তরবারী উচিয়ে সকলকে শাসাচ্ছিলেন এই বলে যে , যদি কেউ বলে মুহম্মদ মরে গেছে , তবে তার গর্দান কাটবেন।
জবাবে আবুবকর এসে বলেছিলেন (খবর দেরিতে পাওয়ায় উনি দেরিতে এসেছিলেন), যারা মনে করে তাদের প্রভু মুহম্মদ , তাদের জানা উচিৎ মুহম্মদের মৃত্যু হয়েছে। আর যাদের প্রভু আল্লাহ , তারা জানুক যে আল্লাহ্র মৃত্যু নেই।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৯ রাত ৩:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



