somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃদ্ধের গল্প । ( বাবাদের জন্য শুভেচ্ছা )

২১ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ৮০বছরের বৃদ্ধ তার বাড়িতে সোফায় বসেছিল সাথে ছিল তার উচ্চ শিক্ষিত ৪৫বছরের ছেলে । হঠাৎ একটা কাক জানালায় এসে বসল ।
বাবা তার ছেলেকে জিজ্ঞেস করছেঃ " ঐটা কি ? "
ছেলে বললঃ " ঐটা একটা কাক।"
কিছুক্ষন পর বাবা দ্বিতীয়বার ছেলেকে জিজ্ঞেস করছেঃ " ঐটা কি ? "
ছেলে বললঃ " বাবা এইমাত্র তোমাকে বললাম ঐটা একটা কাক।"
আবার কিছুক্ষন পর বৃদ্ধবাবা তৃত্বীয়বার ছেলেকে জিজ্ঞেস করছেঃ " ঐটা কি ? "
ছেলে এবার কিছুটা রাগ হয়ে বিরক্তি নিয়ে বললঃ " ঐটা একটা কাক, কাক "
আরো কিছুক্ষন পর বাবা চতুর্থবার ছেলেকে জিজ্ঞেস করছেঃ " ঐটা কি ? "
এবার ছেলে চিৎকার করে তার বাবাকে ধমক দিয়ে বললঃ " কেন তুমি আমাকে বার বার একই প্রশ্ন করছ ? আমি কতবার বলছি এটা একটা কাক। তুমি কিছুই বুঝতে পারছ না ? "

কিছুক্ষন পর বাবা রুম থেকে চলে যায় এবং খুবই পুরনো একটা ডায়েরী নিয়ে ফিরে আসে। এটা ছিল তার ছেলের জন্মের সময়ের । একটা পৃষ্ঠা খুলে ছেলেকে পড়তে বলল। ছেলে পড়া শুরু করল তাতে লেখাঃ

" আজকে আমার ছেলের বয়স ৩বছর, তাকে নিয়ে যখন আমি চেয়ারে বসে গল্প করছিলাম তখন একটি কাক এসে জানালায় বসল।
আমার ছেলে আমাকে ২৩বার জিজ্ঞেস করল ঐটা কি ? আমি ২৩বারই তাকে বলেছি ঐটা কাক।
আমাকে যতবার সে প্রশ্ন করছে আমি ততবারই আনন্দ পাচ্ছিলাম আর ২৩বারই তাকে ভালোবেসে উত্তর দিয়েছি।
আমি মোটেও রাগ হইনি যাতে আমার নিস্পাপ ছেলে কষ্ট পায়।"

যখন ছোট শিশু ২৩বার জিজ্ঞেস করে "ঐটা কি ?" বাবা কোন রাগ না করে ২৩বারই একই উত্তর দিয়েছে ধৈর্য্যের সাথে । আজকে বাবা একই প্রশ্ন ৪বার মাত্র করেছিল ছেলে রাগে ফেটে পড়েন।

সুতরাং
যদি আমাদের পিতামাতা বৃদ্ধ হয় তাদের সাথে কোন খারাপ আচরন করা ঠিক নয়। তাদের সাথে সম্মান, দয়ালু, বিনীতভাবে কথা বলতে হবে। তারা আমাদের জন্যে সকল সুখ বিসর্জন দিয়ে নিঃস্বার্থভাবে মানুষ করেছেন। তাদের প্রতি আমাদের সহনশীল হতে হবে যেমন সহনশীল তারা আমাদের জন্যে ছোটবেলা।

আল্লাহ বলেছেনঃ
"তোমার পালন কর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সদ্বব্যবহার কর। তাদের মধ্যে কেউ অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনিত হয়; তবে তাদের 'উহ' শব্দটিও বলনা, তাদেরকে ধমক দিওনা এবং বল তাদেরকে শিষ্টাচারপুর্ণ কথা। তাদের সামনে ভালোবাসার সাথে,নম্রভাবে মাথানত করে দাও এবং বল হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। " (সুরা-বনী ইসরাইল_২৩,২৪)
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০০৯ সকাল ১১:৩৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

×