বইয়ের পাতায় পাতায় নারী অধিকার, নারীর পাপ্য সাম্মান নিয়ে লেখালেখির কোন দরকার নাই...আমি বিশ্বাস করি যে বাচ্চা ৪-৫ বছর বয়স থেকে নারীকে ‘তুহি মেরী ফ্যান্টাসি’ কিংবা ‘অ্যালকোহল দিয়ে তান্দুরি মুরগি খাওয়ার জিনিস’ মনে করে সে কখনো নারীকে সম্মান দিতে পারবে না...
আজকে ক্যম্পাসে একটা পোস্টার দেখলাম- ‘সিনেমায় নারীকে পন্য হিসেবে ব্যবহার বন্ধ কর’......
হে হে হে ... লাভ নাই রে..। মেয়েদের যে পন্য হিসেবে দেখানো হচ্ছে এবং এটা যে কোন ললনা ( মেয়েদের হল ছিল) ধরতে পেরেছে এতেই খুশি হওয়া উচিৎ বলে মনে করি...কেননা দেখেছি যে এক একটা শিলা কি জাওয়ানী টাইপ গান বের হয় আর আপুরা এটাতে প্রেরণা হিসেবে নিয়ে জীমে ভর্তি হয়।
তবে একটা দাবী মনে হয় করা যেতেই পারে... অন্তত কার্টুন গুলোতে ''মেয়ে'' বাপারটা কে পন্য হিসেবে দেখানো বন্ধ কর...এই ছোট বাচ্চাগুলোকে কি মেয়েদের কার্ভ দেখানো খুব জরুরী??
খুবই দরকার টম এর গার্লফ্রেন্ডকে বিকিনি পড়ায় দেখানোর...? #just jelly এর একটা add দেখলাম..বর্ণনা দেওয়ার দরকার নাই...কারোর বাসায় nick চললে সে বুঝে ফেলছে কোনটা কথা বলছি.. না বুঝলে নিচের লিংকে ক্লিক করুন...https://www.youtube.com/watch?v=tAdgtES_clw
তবে সময় শেষ... ভূমিকম্প ক্ষয়ক্ষতি রোধে পুরো শহর যেমন ভেঙে আবার তৈরি করা সম্ভব না তেমনি এই বিরক্তিকর ব্যভিচার কখনই নির্মূল সম্ভব না....খালি উপভোগ করিতে হইবে.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





