''...শিরোনামটা ধার করা, কিন্তু স্বপ্নটা আমার একান্তই আমার। হ্যাঁ একটা বন্ধু চাই আমার যার বইয়ের ভাঁজে থাকবে কবিতার ছেঁড়া পংক্তি, হৃদয়ের অন্ধরে সাজান থাকবে সবুজ ধানক্ষেত, আকাশের নীল রং। একটা বন্ধু চাই আমার যে ভালবাসবে আমায়, ভালবাসতে শেখাবে আমায়। যার এলোচুল জুড়ে খেলা করবে শৈশবের হারিয়ে যাওয়া প্রজাপতি। একটা বন্ধু চাই আমার
যে আমাকে ফিরিয়ে দেবে শৈশবের স্বপ্নিল দুপুরগুলো, হিমেল হাওয়ার বিকেলগুলো, আমার চুরি যাওয়া, রংচটা আম কুড়ানো দিনগুলো। কোনো এক বিকেলে যার হাতে হাত রেখে হারিয়ে যাবো ফেলে আসা কাশবনের কাছে, ছোট বেলার দুরন্ত সেই নদীর কাছে, ঘনকালো মেঘের কাছে। যাকে নিয়ে ভিজবো বর্ষার বৃষ্টিতে, নৃত্য করবো কাদা মাখা নরম মাটিতে। যার কুলে মাথা রেখে বৃষ্টির গন্ধ বুকে নিয়ে ঘুমিয়ে পড়বো আমি...
স্বপ্নে দেখবো আমার সেই স্বপ্নকে। যে ছুঁয়ে দেবে আমার হৃদয়ের কাশফুল গুলোকে। যার হাতে গুঁজে দেব লালফুল সবুজ পাতা। যার কাছে টাকার চেয়ে প্রিয় হবে শিউলিফুল আর গোলাপের কুঁড়ি। একটা বন্ধু খুঁজছি আমি। একটা বন্ধু চাই আমার...
তুমি কী আমার বন্ধু হবে?...''
"...JöDï...ßöNdHü...HöÜ...HätHTä...ßäRäW..."
>FäYSäL_FëRÐOüS
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১২ সকাল ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





