somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি- একজন সাদামাটা সুন্নী মুসলমান

১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা বিশ্বাস করে এই বিশ্ব এবং এর মধ্যে-ঊর্ধে-নিচে তাবত যা কিছু আছে সবকিছুই এক মহাকারিগরের এক মহাপরিকল্পনার অংশ; আমি তাদের একজন । আমি পড়েছি আমার প্রভু তার প্রিয় বন্ধুর জবানে যেমন নাজিল করেছেন- রাব্বানা মা খালাকতা হা-জা বাতিলান -প্রভু ! তুমি এটা বৃথা সৃষ্টি করনি।
আমি বিশ্বাস করি আল্লাহর সৃষ্টিতে আমি আশরাফুল মাখলুকাত-সৃষ্টির সেরা জীব ; আসমানের নিচে, জমিনের উপরে আমি আল্লাহর প্রতিনিধি। না আমি বানরের বংশধর, না আমি মহাকাশে হঠাৎ ঘটা সংঘর্ষ থেকে আকষ্মিক জন্ম নেওয়া কিছু । আমি সেই আদমের বংশধর যাকে আশরাফুল মাখলুকাতের স্বীকৃতি দিয়ে সকল ফেরেশতা সিজদা দিয়েছেন। এবং সেটা অস্বীকার করার কারণে আজাজিল হয়ে গেছে শয়তানুর রাজিম।
নুহ আলাইহিস সালামের কিশতিতে যারা তাঁর সহযাত্রী হয়েছিলেন আমি সে সৌভাগ্যবানদের উত্তরপুরুষ। ইব্রাহীম আলাইহিস সালাম যাদের নাম রেখেছেন মুসলিম, আমি তাদের একজন। মুসা আলাইহিস সালামকে আমি নবী ও রাসুল হিসেবে জানি। ঈসা আলাইহিস সালামকে আমি নবী ও রাসুল হিসেবে মানি; আল্লাহর পুত্র হিসেবে নয়। সকল নবী রাসুলের নবুয়ত রিসালতে আমি বিশ্বাসী- কিন্তু আমার কাণ্ডারি বিশ্বনবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাওরাত-যবুর-ইন্জিল সহ সকল আসমানি কিতাবকে আমি আসমানি কিতাব হিসেবে মানি, কিন্তু আমি আদিষ্ট হয়েছি শুধুমাত্র কোরআনকে অনুসরণের।
আমি জেনেছি ইন্নাদ্দিনা ইনদাল্লাহাল ইসলাম- আল্লাহর নিকট একমাত্র গ্রাহ্য দ্বীন-জীবন বিধান হলো ইসলাম । ইসলামকে আমি আমার জীবন বিধান হিসেবে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। কারণ আমার মালিক বলেছেন- ইন্না হাদায়নাহুস সাবিলা , ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা- নিশ্চয় আমি তাকে পথ দেখিয়েছি, এখন সে হয় শুকরিয়া আদায় করুক নয়তো কুফরি করুক ।আমার মালিক আরো বলেছেন -লায়িন শাকারতুম লা আজিদান্নাকুম- যদি তুমি শুকরিয়া আদায় কর তাহলে বাড়িয়ে দেব (নিয়ামতরাশি)। আমি ধন্য, আমি তার শুকর গুজার বান্দা এবং আমি অহোরাত্রি প্রার্থনা করি- তাওয়াফ্ফানা মুসলিমাও ...মুসলিম হিসেবে আমার মৃত্যু নসীব করো মালিক।

আমি মুসলিম, তাই বলে অন্য ধর্মের প্রতি আমার অশ্রদ্ধা নেই ; ঘৃণা নেই অন্য ধর্মাবলম্বীর প্রতি। আমি খালিদ-তারিক-সালাহউদ্দীন গাজীর মত যোদ্ধা। আমি জলে স্থলে হাঙ্গামা সৃষ্টি কারী যুদ্ধবাজ নই। আমার যুদ্ধ নফসে আম্মারার বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে; কোন বিশেষ জাতি-গোষ্ঠী-ধর্ম-দেশের বিরুদ্ধে নয় । আমি ন্যায়বিচারে আদিষ্ট বান্দা; ধর্মান্ধ নই ; ব্যক্তির অপরাধের জন্য আমি সমষ্টিকে দায়ী করি না।
আমি শিয়া নই, মুতাজিলা নই, রাফেজী নই, খারেজী নই, বে-রহম ওহাবী নই, ভুল রাস্তায় হাটা মওদুদীপন্থী নই, না জেনেও জানার ভান করা তাবলীগী নই, বিভ্রান্ত কাদিয়ানী নই ; নই তথাকথিত আহলে হাদীস ওরফে সালাফী ওরফে লা-মজহাবী ওরফে সবজান্তা জাকির নায়েক পন্থী । আমি হানাফী মতে আমল করি ; এবং শাফেয়ী- মালেকী- হাম্বলী মাজহাবকেও সত্য বলে জানি।
আমি সুন্নী- যেমনটা ছিলেন মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি।
আমি মসনবীর পাঠক, মুঈনুদ্দীন চিশতি রহমতুল্লাহি আলাইহির সেবক ; ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির শিষ্য; আলা হযরতের অনুসারী।
ইবনে সিনা,আল জাবির, ইবনে খলদুন, ইবনে বতুতার অনুরাগী আমি।
আমার সভ্যতা, আমার বিদ্যার ভিত হলো ওহি-এলহাম-স্বপ্ন-ধ্যান-অধ্যয়ন।

আমি নবী প্রেমিক, আহলে বাইতে রাসুলের আশিক। সাহাবায়ে কেরাম আমার ধ্রুবতারা । আমি আল্লাহর বন্ধুদের প্রতি মহব্বত রাখি- তাদের দরবারে, দরগায় যাই তাদের করুণা ও ভালবাসায় সিক্ত হতে; পূজা করতে নয় ।

আমার আজীবন-আমরণ-আকিয়ামত দুশমন শয়তান প্রতিনিয়ত আমাকে বিভ্রান্ত করে । আমি পাপ করি, আবার মাফও চাই আমার মালিকের দরবারে। কারণ তিনি বলেছেন তার রাগের উপর তার অনুকম্পা বিজয়ী হয়েছে ; তিনি নিষেধ করেছেন তার অনুকম্পা থেকে নিরাশ হতে- লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ... । আমি তার অনুকম্পা প্রত্যাশী একজন বান্দা ।

আমার মালিক ! তুমি সাক্ষী থেকো, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ; মালিক তুমি আমাকে এই সা্ক্ষ্যের উপর অটল রেখো দুনিয়া ও আখিরাতে । আমিন ।

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×