পরিবর্তন
১৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোকিল কণ্ঠীর ছন্দ এবং
কদম ফুলের গন্ধ আবার
করছে আকূল পাগলপারা,
সবুজ পাতায় রোদের ঝিলিক
বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ
সজীব করছে আমার প্রাণ;
বুঝতে পারি -
আবার আমি কবি হচ্ছি ।
মেঘের ভেলা করছে খেলা
পূর্ণিমা চাঁদ হাসছে ফাঁকে
ঢেউয়ের নাচন নদীর বাঁকে
এসব আবার লাগছে ভালো;
ভালো লাগছে শিশুর হাসি
কিশোরীটির মূদ্রা ব্রীড়া
সন্ধি বেলার সূর্য এবং
পথ বালকের দুষ্ট ক্রীড়া ।
এলোকেশীর শাড়ির আঁচল
একটু দেখা পায়ের পাতা
জ্বালছে আগুন রক্ত কণায়
ঘুরছে দেখো আমার মাথা ।
বুঝতে পারি
নতুন করে কষ্ট পাবার
রাস্তাগুলো যাচ্ছে খুলে।
হায় প্রিয়তম !
আবার কেন দিচ্ছ ধরা;
বেশতো ছিলাম তোমায় ভুলে ।
রচনাকাল: ০১.০৯.২০০৭.

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন