আমি তেপান্তরের যুদ্ধ দেখেছি, বিষাদের জল ছুয়েছি,
শুনেছি বিষম আর্তনাদ।
কখনও ভুলে হয়নি দেখা প্রিয়তমার অশ্রুপাত।
পাখির ডানায় স্বপ্ন
একেঁ, ছুটেছি কত অবিরাম।
ক্লান্তিক্ষনেও পারিনি দিতে কৃত্রিম কোন আশারবাঁধ।
আমার মাঝে আমি আজও দেখছি কত প্রলয়ংকার,
এতকিছু পরেও কেমনে
বাঁধিব তারে মিথ্যে প্রনয়ের স্বপ্ন সাজঁ।
বেলাঅবেলা কেটেছে আমার পরাজয়ের মন্থন কেটে
কি করে আজ শুনাব তারে প্রেমশ্যামার টংকার বেজেঁ।
অগোছাল ঐ
হিয়ার মাঝে জুটেছিল যদি পরাগরেণু,
জীবনের হিসেব করতে গিয়ে হারাতে হয়েছে
কতকিছু।
সত্যমিথ্যের রনাঙ্গনে স্ট্যাচু আমি ঘর সাজাতে
পারবে কি কেউ রাখতে
আমায় বিভ্রান্ত পথিকের পরিচয়ে।
সমাজ-সংসার সবি সবার আমি কি তাহার কিছুই না?
তবুও কেন ছুটছি এত সচল রাখতে সভ্যতা ।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




