আজও মনে পড়ে তোকে হে কদমতলী গাওঁ
অনিল মাঝির হারিয়ে যাওয়া জিগনী কাঠের নাওঁ।
সাত- পাচেঁ তার মুষ্ঠি বাধঁন ছিন্ন করে উধাঁও যখন
চিৎকারে তার শূন্যমাতম দিয়েছিলে তুই মায়ার বাধঁন।
হরেক রঙের ফুলের বাহার পাঙশি সাজে ধরলার পাড়
নৌকা বাইচের কোরাশ গানে নেচেঁ ছিলে তুই জলের তালে।
গাঁও গ্রামের পথিক- মশাই, মাতবর- মনিব, দুখী- চাষাই
সব কিছুরই বিভেদ ভুলে রেখেছিলে তুই মায়া জালে।
হেমন্তকে নিমন্ত্রণে জাগাইছিলে পাড়া স্বর্ণের ভাড়ে
স্বপ্নরেখা পিঠার ভাজেঁ দেখাইছিলে সুখ নাকের নোলে।
তোকে ছেড়ে আজ কতই না দুরে স্বপ্ন আকিঁ ইট পাথরে
মনের ভুলেও পড়লে মনে আশ্বিস দিস তুই চাদেঁর সনে
সোডিয়াম যদি দেয়রে ফাকিঁ আশ্বিস নেব ছাদের কোণে।
ভুল বুঝিস নারে কদমতলী কুড়িগ্রামের গাঁও
তোর এ অবোধ তোরেই আছে জানে সারা গাঁও।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




