সেদিন দুপুরে বন্ধুরা মিলে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে আড্ডা দিচ্ছিলাম। এক বন্ধু ভাল গিটার বাজায়। আমরা গানে গলা মিলাই। তো সেদিনও আড্ডাবাজির মাঝে হটাত প্রচণ্ড শব্দ।
আমরা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। পরে গিয়ে দেখি এক মেয়ে হতভম্ব হয়ে দারিয়ে আছে কারণ তার হাতের হ্যান্ড-সেট প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়েছে!! প্রথমে বিশ্বাস হচ্ছিল না। পরে দেখি ঘটনা সত্যি। তার সেটটি ছিল সিম্ফনি এর কোন একটা মডেল!! কি আজব রে ভাই! আমরা কি টাকা দিয়ে সেট কিনি নাকি বোমা কিনি??
এই কোম্পানি থেকে কি কোন অফিশিয়াল বিবৃতি পাওয়া যাবে নাকি তাও পাওয়া যাবে না?
সিম্ফনি সহ আরও কয়েকটি ব্র্যান্ড কম দামে অনেক সুবিধা সম্পন্ন মোবাইল সেট দেশের বাজারে আনে। অনেক কম দামে পাওয়া যায় বিধায় মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতে এবং বিশেষ করে তরুণ সমাজের কাছে সহজেই পৌঁছে গেছে স্মার্ট-ফোন। কিন্তু বেশি মুনাফার লোভে এইসব হটাত গজিয়ে ওঠা কোম্পানি কম দামে নিম্নমানের এমনকি ঝুঁকিপূর্ণ সেট বাজারে আনছে।
এরা তো এখন রীতিমত মানুষের জীবন নিয়ে ব্যবসা করছে! একবার ভাবুন তো কি ভয়ানক অবস্থা হবে যদি আপনার হাতে অথবা পকেটে থাকা সেটটি হটাত বিস্ফোরিত হয়! ভাই আমাদের জীবনের দাম আছে। ব্যবসা করবেন করেন কিন্তু প্লীজ আমাদের জীবন নিয়া ব্যবসা করবেন না।
আমরা পকেটে বোমা নিয়ে ঘুরতে চাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




