somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ইতি' তোমার কেউ না...!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২২ শে মাঘ, ১৪২২ বঙ্গাব্দ

মিলি খালা,

কেমন আছ জানতে চাইবো না। কেমন আছ বিষয়টা উপসংহার, সব কিছুর শেষে জানতে চাওয়া উচিত এটা। তাই এতো দিন পরে লিখতে বসে, শুরুতেই শেষটা জানার ইচ্ছে আমার নেই। আমি ধারণাও করছি না তুমি ভালো আছ। কিংবা বলতে পারো, যাঁদের বলার কিছু নেই, তারাই প্রথমে কেমন আছ প্রশ্নটা করে বসে। কথা চালিয়ে যাওয়া দরকার টাইপের। তোমার আমার কথারা তো আকাশ গঙ্গার এপার ওপার সেলাই করে দেয়। আমাদের কথা চালিয়ে যাওয়া দরকার বিষয়টা অপ্রয়োজনীয়।
.
ওই যে তোমার কাঁথা সেলাইয়ের কথা বলছিলাম। আমি সেবার সুঁচটা হাতে নিলাম মাত্র, তুমি দৌড়ে এলে। আচ্ছা তুমি কি ভেবেছিলে আমার হাত ফুটো হয়ে যাবে? তুমি কি সেদিনও আমায় বাচ্চাটাই ভেবেছিলে? একবারও কি আমার গরম নিঃশ্বাস তুমি বুঝো নি? বুঝনি যে আমি বড় হচ্ছি। জানো, এখন মাঝেই মাঝেই জামার বোতাম ছেঁড়ে। আমাকেই সেলাই করতে হয়, কিন্তু তুমি আর দৌড়ে আসো না। আমার শাসিত হবার শখগুলো সুঁতোর পাকে বোতামে লাগিয়ে ফেলি, তুমি আসো না।
.
মিলি খালা, তুমি আমার প্রথম প্রেম, প্রথম কল্পনা। বিষয়টা তুমি হেসেই উড়িয়ে দিবে হয়ত। বলবে, আট বছরে কারো প্রেম হয় রে পাগল? তাহলে একবার আমার জায়গা থেকে ভাবো। এই বিশ্বব্রহ্মান্ডের একমাত্র বসত উপযোগী গ্রহে এটাই আমার প্রথম জন্ম আর সে প্রথম জন্মের প্রথম প্রেম তুমি। একেবারেই হেলাফেলার না, তুমি ভাল করেই জানো, বুঝ, কেবল ঘুমাতে গেলেই কোলবালিশটা মাঝখানটাতে রাখো।
.

স্কুল শেষে ফুটবল ম্যাচ হয়, আমি খেলি না। খেললেই, ফেরা হয় সন্ধ্যে নাগাদ। ওসময়টা তুমি রান্না ঘরেই থাকো। তাতে লাভটা কি আমার বলো?
.
আমি এখনো বিকেল ভালোবাসি, তোমার আঁচলের তলে সূর্যের অস্ত যাওয়াটা আমি এখনো ভাবি। আমি বউছি খেলতাম, ফুটবল ছেড়ে ওটাতেই আমার ঝোঁক। তুমি যখন আমায় ছুঁতে আসতে, আমি ঠায় দাঁড়িয়ে থাকতাম। খেলায় মরতাম একবার, আর ভেতরে আমার সহস্র্য কফিন আটলান্টিকে ভাসত। এতো বেওয়ারিশ মৃত্যুকে জায়গা দেবে কোন রাষ্ট্র? কারো পররাষ্ট্র নীতিই এতো সহজ না মিলি খালা।
.
বন্ধুরা আমায় রোজ খেপাতো, বউছি খেলি বলে। ওরা আমায় ‘হাফ লেডিস’ ডাকত। জানো এখনো মনে পড়ে, তুমি শাহাদৎ কে কি চড়টাই না মেরেছিলে, কেবল ও আমায় ‘হাফ লেডিস’ বলেছিলো বলে। সে রাতে আমার ঘুম হয়নি, এদিক ওদিক করেছি কেবল। কোলবালিশের ওপারে শুয়ে হয়ত বুঝও নি।
.
তুমি তো আমার মায়ের বোন ছিলে না, তবুও তুমি কেন আমার খালা হলে, বলতো? শেষদিকে এসে তোমায় খালা ডাকতে যে আমার আপত্তি ছিলো, সেটা কি একবারো বুঝেছিলে? হয়ত এটার উত্তরে আজো বলবে, আমি কি তোর মত এতো পন্ডিত নাকি যে, সব বুঝবো?
.
যেদিন তোমার বিয়ে ঠিক হল, সেদিন থেকে তোমার সাথে আমি একবারো কথা বলিনি! তুমি উতলা ছিলে কথা বলতে, পড়ার টেবিলের পেছনে এসে দাঁড়িয়ে থাকতে। মাথায় হাত বোলাতে, আমি বুঝতাম তোমার চোখের কোনে জ্বল, কিন্তু একদিনও ঘুরে দাঁড়াই নি, কেনইবা দাঁড়াবো বলো, তুমি তো কোনদিন, আমার উপর মায়া কর নি।
.
বিয়ের দিন তোমায় একটু সুন্দরও লাগে নি, এক ফোঁটাও না। কি সব হাবিজাবি পরেছিলে। ওই নীল শাড়িটা পরলে না কেন? নীল শাড়িতে তোমায় অদ্ভুত সুন্দর লাগত, একবারে নায়িকাদের মত। জানো, আমার এখন একটা বান্ধবি হয়েছে, জানি তুমি মুখ টিপে হাসতেছ। মিলি খালা, হাসি বন্ধ করবা, নাকি আমি আবার কাঁচি ছুঁড়ে মারবো। মনে আছে তোমার? সেবার যে আমি কাঁচি ছুঁড়ে মেরেছিলাম? তুমি রেগে গিয়ে বলেছিলে, ‘তুই বড় হয়ে ডাকাত হবি, নিজাম ডাকাত।‘ জানো আমি আজও ডাকাত হতে পারি নি, হলে, তোমার ঘরে অনেক আগেই ডাকাত পড়ত। নৃশংস ডাকাতি। ও আচ্ছা, ওই যে আমার বান্ধবীর কথা বলছিলাম, ওর নাম নিলীমা। শাড়ি পড়লে ঠিক তোমার মত লাগে। জানো, যে বার আমি প্রথম তোমার কথা বললাম, ও সে কি রাগ। আচ্ছা, নিলীমার কথা শুনে তুমিও কি রাগ করতেছ?
.
বিয়ের দিন চলে যাওয়ার সময় তুমি কাঁদলে। আমার বিশ্বাস হয় না। তুমি পাক্কা অভিনেত্রী আমি জানি। আচ্ছা, চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে চারপাশে কাকে খুঁজতেছিলে? আমি দূর থেকে সব দেখেছি। আমার জন্য এপাশ ওপাশ তাকিয়েছিলে মিলি খালা? বল না, প্লীজ। আমার জন্যে? যদি সেটা আমার জন্যেই হয় তবে, কেন কবুল বললে তখন। তাও একবার না, তিন তিনবার। আমি স্পষ্ট শুনেছি। নিজের কানে।
এরপর যতদিনই তুমি আমাদের বাসায় আসতে আমি পালিয়ে বেড়াতাম। হয়ত খুঁজতে, কিংবা খুঁজতে না। তাতে আমার কি? আমি তোমার কে?
.
কিন্তু শেষ বার পালাতে পারি নি। তোমার নিথর দেহ আসলো সেদিন। শুয়ে আছ তুমি। কথা বলো না। তুমি হয়ত সেদিনও জানো না, আমি কি কান্না টাই করেছিলাম, তুমি বিয়ের দিন যে রকম কেঁদেছিলে ঠিক ওরকম। জানো সেই প্রথম আমি তোমার পাশে শুয়ে পড়েছিলাম, আর আমাদের মাঝে কোন কোলবালিশ ছিলো না।
.
এবার উপসংহারটা সেরেই নেই, কেমন আছ মিলি খালা?
.
ইতি
তোমার কেউ না।

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×