মমতাময়ী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
- রিয়া, ওই রিয়া, ওঠ না মা। তোর স্কুল আছে না আজকে?????
-হুম...
-ওঠ না, কয়টা বাজে জানিস? ৭.৩০ এ তোর বাস আসবে আর এখন বাজে ৭.১৫
-কি???????
পড়িমরি করে উঠে পড়ে রিয়া। উঠেই তাড়াহুড়া লাগিয়ে দেয় সে। আর মায়ের উপর তো তার হাজারটা অভিযোগ। মা তোমায় বললাম না আজ একটু আগে ডেকে দিতে,উফফ কি যে করো না তুমি...............
-আরে বাবা সেই ভোর ৬ টা থেকে তোকে ডাকছি আর তুই তো উঠতে এতক্ষন লাগালি, বুঝি না বাপু এত ঘুম তোরা কোথায় পাস ...
প্রতিদিনই এগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে ও। তাই এখন আর কিছুই শুনে না। জানে একটু পরই মা আবার যেই কি সেই ।
মা আমার ব্যাগ এ পানি আর টিফিন টা ভরে দিয়েছতো ?? মা আমার আজকে ৫০ টাকা লাগবে কিন্তু, অন্তুর জন্মদিনের গিফট কিনতে হবে। মা কাল কিন্তু নতুন জামাটা আনোনাই,আজকে কিন্তু নিয়ে আসবা। মা আমার টেবিল এর উপর ঘড়িটা আছে,এনে দেওনা প্লিজ। মা আমি আসি, স্কুল ছুটির পর কিন্তু কোচিং আছে,আমি একবারে বিকালে বাসায় ফিরবো।
এত কথা বলে স্কুল বাস ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, হঠাৎ কি মনে হতেই পিছনে তাকিয়ে দেখি মা ছাতা নিয়ে আসছে। ইসস মাকে আমি কতই না কথা শুনাই......
স্কুল বাস এ উঠে মার দিকে শেষবারের জন্য একবার তাকাই, দেখি আমার মমতাময়ী মা উৎকণ্ঠিত দৃষ্টিতে আমার দিকেই চেয়ে আছে। আমি জানি, বিকালে আমি বাসায় ঢোকার আগ পর্যন্ত এমন উৎকণ্ঠটায় তার দিনটা কাটবে।
স্কুল-কলেজ এর গণ্ডি পেরিয়ে ভার্সিটির অদম্য সেই লাইফ। অতঃপর একদিন আমিও কারোর প্রণয়ী, কারো মা। আমার কাছেও তাদের কত আবদার।
উপরের কথাগুলো আসলে আমাদের প্রতিদিনেরই কিছু টুকরো কথা। ওটা শুধুই উদাহরণ। কিন্তু এই উধাহরণই বাস্তবে কত পরিচিত একটি জীবনচিত্র।
কত শত আবদারই না আমাদের এই মমতাময়ী মায়ের কাছে। কত প্রেরনার উৎস তিনি। সব বিপদে তার মায়াভরা কোলটি আমাদের একমাত্র নিরাপদ আশ্রয় হয়ে উঠে। আমাদের জন্য তার কত সাধ আহ্লাদ তিনি হাসি মুখেই বিসর্জন দেন। সন্তানের প্রয়োজনেই তিনি কখনও কোমল আবার কখনও রুদ্র মূর্তি ধারণ করেন।
আল্লাহ্র কি কুদরৎ, তিনি এই পরম মমতাময়ীর পায়ের নিচেই আমাদের মত শত শত সন্তানের জান্নাত রেখেছেন। তবুও আমরা কত তুচ্ছ কারণে কিংবা অকারণে এই মাকে কষ্ট দেই। নিজেও বুঝি না তার মনেও আমদের কথাগুলো শেলের মতই বিঁধে।
কাল বিশ্ব মা দিবস। আমরা শুধু এই দিনটিতে নয়, সামনে আরও যত দিন আসবে, প্রতিদিনের জন্য প্রতিজ্ঞা করি, আমরা আমাদের মাকে আর কষ্ট না দেই। তুচ্ছ কিছু কারণে তার চোখের জল না ঝরাই, তাকে ব্যথা না দেই, তার উৎকণ্ঠার কারন না হই।
মা তোমায় অনেক ভালোবাসি মা। আমার সকল অপরাধকে তুমি ক্ষমা করে দিয়ো মা। আর একটা কথা এই যুগের কোন মাকে যেন কখনই কোন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। তার অপরূপ মমতাময় দিককে আমরা যেন যতনে আগলে রাখতে পারি।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।