সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেলেন মেয়র আনিসুল হকের ভাই
১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের ১৫তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তিনি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ভাই।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আগামী ২৫ জুন তিনি চার তারকা জেনারেলের মর্যাদা নিয়ে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব নেবেন। এ বিষয়ে আজ বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগামী ২৫ জুন জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার মেয়াদ শেষ হচ্ছে।
১৯৫৮ সালে জন্ম নেওয়া আবু বেলাল ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ২০১৩ সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় পিএসওর দায়িত্বে ছিলেন। তার আগে তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?

একজন মুসলমান হিসাবে, জীবনের সারা পথ আত্নত্যাগ ও পরপোকারে লিপ্ত থাকা আবশ্যক ।
ঈদুল আজহা আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে, প্রতি বৎসর...
...বাকিটুকু পড়ুন
যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন...
...বাকিটুকু পড়ুন
ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-...
...বাকিটুকু পড়ুন
দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার...
...বাকিটুকু পড়ুনআপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন