somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের ডিজিটাল ভাবনা !

২২ শে জুন, ২০১২ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষয়টা নিয়ে অনেকদিন ধরে ভাবছি লিখবো কিন্তু সময়ের অভাবে তা আর লেখা হয়ে উঠছেনা। প্রসঙ্গ ডিজিটাল বাংলাদেশ! একজন অতী সামান্য কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে এই বিষয়ে সম্যক জ্ঞান থাকার কারনে তা বিলানোর শখটা আর দমিয়ে রাখতে পারলামনা। আমাদের জননেত্রী যখন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তখন থেকে সবার চোখে আমি এই স্বপ্নটা দেখতে পেয়েছিলাম। আজ সেই স্বপ্নটার পোষ্ট মর্ডেম করার উপযুক্ত সময়। নিবাচর্নের বাকী আর মাত্র দুই বছর। ইতিমধ্যেই নেত্রী ঘোষনা দিয়েছেন প্রতিশ্রুতির চাইতে উন্নয়নের পাল্লা ভারী। সুতরাং বুঝাই যাচ্ছে উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। চলুন সেই উন্নয়নগুলো থেকে ডিজিটাল উন্নয়নটা আমাদের ডিজিটাল পাল্লায় একবার মেপে দেখি।

কি এই ডিজিটাল?
ইংরেজী শব্দ ডিজিট থেকে ডিজিটাল এর আর্বিভাব। ০ এবং ১ এই দুই ডিজিট নিয়ে গড়ে উঠা ভাষাকে ডিজিটাল ভাষা বলা হয়ে থাকে যা ব্যবহৃত হয় কম্পিউটারে। অনেকেই আমরা একে বাইনারী ল্যাংগুয়েজ হিসাবেও জানি।০ এবং ১ এর এই ল্যাংগুয়েজ যখন কোন ইলেকট্রানিক্রস জিনিসে ব্যবহৃত হয় তখন তাকে ডিজিটাল ইলেকট্রনিক্র বলে। যেমন - ডিজিটাল হাত ঘড়ি।


ডিজিটাল সিষ্টেম!
বৈদ্যুতিক সুইচের সাথে আমরা সবাই পরিচিত। সুইচ যখন অন করি তখনই বাতি জ্বলে উঠে কিংবা ফ্যানের পাখা ঘোরে আবার সুইচ অফ করার সাথে সাথেই সব অফ। ডিজিটাল এই ল্যংগুয়েজ এর সিষ্টেমটা ও ঠিক একই রকম। যখন ০ হবে তখন সব অফ আবার ১ হওয়ার সাথে সাথেই সব অন। হাই এবং লো এর খেলা চলে এখানে।

ডিজিটাল প্রকল্প লো ভার্সন
সত্যিই কথা বলতে গেলে নির্বাচনের পর যারা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তাদের বেশির ভাগ মানুষই জানতোনা কেমন হবে ডিজিটাল বাংলাদেশের চেহারা। অনান্য বিষয়ে বেশী চেচামেচি হলেও এই সক্রান্ত তেমন একটা লেখা আমার চোখে পড়েনি। নতুন মন্ত্রিসভায় নতুন মুখ দেখে আমিও নতুন স্বপ্ন বাধছিলাম ডিজিটাল বাংলাদেশের। আমার ডিজিটাল হাত ঘড়ির তারিখের দিকে বার বার তাকাতাম ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল প্রকল্প ঘোষনা শুনার আশায়। না আমাকে হতাশ হতে হয়নি। আমার ডিজিটাল নেত্রী তার ডিজিটাল মন্ত্রিসভার ডিজিটাল বুদ্ধিতে একটি ডিজিটাল প্রকল্প পাস করেন। তারিখ নয় এবার সময়ের দিকে তাকানোর পালা। মানুষের মুখে মুখে শুনলাম একটা নাকি ডিজিটাল অপরটা এনালগ। যেহেতু ডিজিটাল খেলা সেহেতু ১ থেকে ০ হতে বেশী সময় লাগার কথা নয় বাস্তবেও তাই হল। বাংলার মানুষ অবাক নয়নে প্রতক্ষ্য করলো এই ডিজিটাল খেলা।

ডিজিটাল স্বপ্ন হাই ভার্সন
বলা হয়ে থাকে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব। সন্দেহ নাই মানুষের সৃষ্টির সেরা জীব কিন্তু এই মানুষেরই আবার সৃষ্টির নিৎকৃষ্ট জীবে পরিনত হতে বেশী সময় লাগেনা। দোষ তাতে সৃষ্টিকর্তার নয় দোষ মানুষেরই। যেকোন সিষ্টেমেরই ভাল-মন্দ দুটো দিক থাকে। কথা হচ্ছে সেটার কতটা সদব্যবহার আমরা করছি সেটা নিয়ে। আমাদের ডিজিটাল নেত্রীর আরেকটা ডিজিটাল স্বপ্ন ইতোমধ্যেই ডিজিটাল সার্টিফিকেট পেয়ে গেছে। নেত্রীর শেষ বিদায়ের কফিনটা যাতে ডিজিটাল হয় সেই সুয়োগ করে দিয়েছে আমাদের ডিজিটাল সিষ্টেমটা। সন্দেহ নাই এটি একটি অতী উত্তম সিদ্ধান্ত তবে তা নির্ভর করছে ডিজিটাল মন-মানসিকতার উপর। মশারীর ভেতর মশা রেখে এবং তা সদব্যবহারের লক্ষ্যে আমরা যদি মশারীর বাইরে এসে ঘুমাই তবে মনে একটা কিন্তু থেকেই যায়।

পরিশেষে আরো কিছু ডিজিটাল উন্নয়নের কথা আপনাদের স্মরন করিয়ে দিতে চাই। ফেসবুক, ইউটিউব বন্ধ করা থেকে শুরু করে বেশ কয়েকজন ডিজিটাল শহরের বাসিন্দাদের জেলের ভাত খাওয়ার ডিজিটাল ঘটনাগুলো আমরা এখনো ভুলি নাই। বলা হয়ে থাকে নতুন প্রজন্মের কথা। নতুন প্রজন্ম আর যাই হোক নতুন মোড়কে পুরনো মদ কখনো খায়নি এবং তা খাবেও না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×