somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুল গজানোর চিকিৎসা

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাক আজকাল কমন একটি বিষয়। বংশগত কিংবা অনান্য কারনে প্রায় পুরুষদের মাথায় টাক পড়তে দেখা যায়। আর একবার টাক হলে চিন্তার অন্ত থাকেনা। বিশেষ করে বিয়ের সময় নাকি মেয়েরা টাক মাথার পুরুষকে পচন্দ করেনা। আর যাই হোক ভাই বিয়ে বলে কথা তাই পুরুষরা এটা নিয়ে সত্যিই খুব মাথা ঘামায়। অপর চিন্তার কারনটি হচ্ছে চেহারার সৌন্দয্য নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ বয়স বেশী দেখায় টাক পড়লে। হ্যাঁ এটি একদম সত্যি। টাক পড়ার পর একজন ২৫ বছরের ছেলেকে যদি আপনি দেখেন তবে তার বয়স নেহায়েত ৩০ এর নিচে বলে মনে হবেনা। এর বাস্তব প্রমান হচ্ছি আমি। যেখানেই যাই সবার এক প্রশ্ন ভাই বিয়ে করে ফেলছেন নাকি। বলি বিয়ে না করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আর এই প্রশ্নটা এড়ানোর লক্ষ্যে অবশেষে বাধ্য হয়ে সিলেটের নামকরা একজন ডাক্তারের কাছে গেলাম। বলে রাখা ভাল এই ডাক্তারের চিকিৎসায় অনেকের টাক ভাল হয়েছে জেনে তার কাছে যাওয়া। ডাক্তার আমার চুল দেখে একটি মাল্টিভিটামিন ট্যাব, একটি শ্যাম্পু এবং দুইটি খাবার ট্যাবলেট দিলেন। এর মধ্যে একটি ট্যাবলেটের নাম ছিল Pronor 5mg জেনেটিক নাম হচ্ছে Finasteride যা তিনি চলবে বলে লিখে দিয়েছেন। আমি আবার সহজে ওষুধ গিলার পক্ষপাতি নই তাই ওষুধ খাবার আগে প্রেসক্রিপশন যাচাই করে ওষুধ খাই। বরাবরে মতো এটি যাচাই করতে ফেসবুকে টেলিমেডিসিন বিডি (View this link )গ্রুপে পোষ্ট দিলাম। পোষ্ট এর জবাবে যা পেলাম তা বিষ্ময়কর -

Feriowala Sylhet প্রেসক্রিপশন -১ চুল পড়া এবং খুশকির জন্য Pronor 5mg ¼ রাতে ১ বার Lecetrin 5mg সকালে ১ বার Placent – M 1Uv ১টা করে ৩ বার Nizoder 2% সপ্তাহে ২ দিন প্রেসক্রিপশন -২ পায়ের আঙ্গুলে ব্যাথার জন্য Reservix – 100mg রাতে ১ বার একসাথে কি উভয় প্রেসক্রিপশনের ওষুধ খাওয়া যাবে?

Mushfique Imtiaz Chowdhury RESERVIX ব্যথার ঔষধ, গ্যাসের ঔষধ ছাড়া খেলে কিভাবে চলবে ? আলসার হবে তো। Pronor 5mg এর উল্লেখযোগ্য সাইড এফেক্ট রয়েছে - Side effects of finasteride include impotence (1.1% to 18.5%), abnormal ejaculation (7.2%), decreased ejaculatory volume (0.9% to 2.8%), abnormal sexual function (2.5%), gynecomastia (2.2%), erectile dysfunction (1.3%), ejaculation disorder (1.2%) and testicular pain. অর্থাৎ, যৌনঅক্ষমতা, যৌনদুর্বলতা, বীর্যহ্রাস, অন্যান্য যৌনসমস্যা, প্রস্ট্রেট ক্যান্সার, মেয়েলি স্তন, ছেলেদের ব্রেস্ট ক্যান্সার, উদ্বিগ্নতা, বিষণ্ণতা, অণ্ডকোষে ব্যথা ইত্যাদি। সেজন্য এই ঔষধ মধ্যবয়সের আগে ব্যবহার করা উচিত নয়। বিস্তারিতঃ Click This Link Placent – M টা বুঝলাম না, সঠিক করে লিখুন। আপনার উত্তর পাওয়ার পরে ঔষধ দেওয়া হবে।

Adverse effects - Finasteride - Wikipedia, the free encyclopedia

en.wikipedia.org

Side effects of finasteride include impotence (1.1% to 18.5%), abnormal ejaculation (7.2%), decreased ejaculatory volume (0.9% to 2.8%), abnormal sexual function (2.5%), gynecomastia (2.2%), erectile dysfunction (1.3%), ejaculation disorder (1.2%) and testicular pain. According to the product packag...

Feriowala Sylhet এটা আমি কি পড়লাম ! গেলাম মাথার চুল গজানো জন্য এখন দেখি চুল নয় মাথার উপর একটা আস্ত আজরাইল গজাচ্ছে! ভাই আমার চুলের দরকার নাই। যা আছে তাতেই চলবে। দরকার হলে সব চুল পড়ে যাক তবুও আরেকটা রোগ শরীরের মধ্যে ঢুকাতে চাইনা। PLACENT - M ওটা হচ্ছে মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট। আর আমি নিয়মিত লুসেকটিল খাচ্ছি বিধায় এটার নাম উল্লেখ করিনি। অনেক ধন্যবাদ মুশফিক ভাইয়া।

আর হ্যাঁ যিনি এই ওষুধগুলো দিলেন তার নামটা বলা দরকার- ডা: সৈয়দ মামুন মুহাম্মদ চর্ম ও যৌন ব্যাধি বিভাগীয় প্রধান ও এসোসিয়েট প্রফেসর সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।

Feriowala Sylhet মুশফিক ভাইয়া, আমি Pronor 5mgএর একটা ট্যাবলেট ৪ভাগ করে মাত্র ১ভাগ খেয়েছি। এতে কি কোন সমস্যা হবে?সত্যিই এখন খুব ভয় হচ্ছে। ভাগ্য ভাল যে টেলিমেডিসিন বিডি নামক এই গ্রুপের মেম্বার হিসাবে আমি এটা জানতে পেরেছি। শুনেছি এই ডাক্তারের দীর্ঘ মেয়াদি ওষুধে অনেকের চুল গজিয়েছে। জানি না তারা এই ওষুধটা খেয়েছে কিনা। আমাকে তিনি ওষুধটা চলবে বলে লিখে দিয়েছিলেন। দেখুন ভাই এই হচ্ছে আমাদের সরকারী ডাক্তার ! প্রাইভেট এ দেখানোর পর যদি তিনি এই রকম ওষুধ দেন তবে সরকারী অবস্থা ভাবতেই ভয় হচ্ছে!

সবার উদ্দেশ্য এই কারনে লেখাটি শেয়ার করলাম যে যারা এই সমস্যায় ভুগছেন তারা দয়া এই Finasteride গ্রুপের কোন ওষুধ খাবেননা। যদি বংশগত টাক হয় তবে তা কখনোই ভাল হবেনা। সবাই ভাল থাকবেন।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×