হারিয়ে যাওয়া সকল বন্ধুদের প্রতি উৎসর্গকৃত : বন্ধু তোকে চাই
২৯ শে জুন, ২০১১ ভোর ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধু তোকে চাই
মোস্তফা ফিরোজ সুমন
বন্ধু তোর মনের মাঝে
যে নদী আছে সে নদীতে আমি
স্রোত গুনে যাই
বন্ধু তোর চোখের মাঝে
যে আকাশ আছে সে আকাশে আমি
ডানা মেলতে চাই
বন্ধু তোর বুকের মাঝে
যে খোলা মাঠ আছে সে মাঠে দুজন
চলনা ঘুরে বেড়াই
বন্ধু তুই কাছে নাই
হারালি কোথায়
চলনা দুজনে আবার
আশার গান গাই
বন্ধু তোর অভিমানে
যে আধাঁর আছে সে আধাঁরে আমি
দ্বীপ জ্বেলে যাই
বন্ধু তোর যাবার পথে
যে কষ্ট আছে সে কষ্টে আমি
ক্যামেলিয়া ফুল ফোটাই
বন্ধু তুই কাছে নাই
হারালি কোথায়
চলনা দুজনে আবার
আশার গান গাই
বন্ধু তোর নষ্ট নীড়ে
মেঘ আছে ঘিরে সেই মেঘে আমি
বিজলী হয়ে চমকাই
বন্ধু শহরের ভীড়ে
তোকে হারাই ধীরে সেই ভীড়ের মাঝে আমি
তোকে খুজে পেতে চাই
বন্ধু তুই কাছে নাই
হারালি কোথায়
চলনা দুজনে আবার
আশার গান গাই
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১১ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন