somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাপুরুষ উপাখ্যান

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সদাশয় সরকার বাহাদুর যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন
দেশে আর কোন কাপুরুষ রাখবেন না। নিধনের আওতায় নিয়ে
আসা হবে এদের। জাতীর বোঝা, সমাজের কাধে চেপে বসা
মূর্তিমান ফেউগুলো সারভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্বকে
ব্যাপক ঝুঁকির মধ্যে ফেলে অবলীলায় চরে বেড়াচ্ছে,
খুঁটে খাচ্ছে দুষ্প্রাপ্য ফসল। মহামতী ডারউইন মহোদয়ের দ্বিশততম জন্মবার্ষিকীকে
স্মরণীয় করে রাখতে এর চেয়ে ভাল ব্যবস্থা আর কি হতে পারে!

জনগণও সোৎসাহে মেতে উঠেছে এই আপদ বিদায়ের মহাযজ্ঞে
কাপুরুষগুলোকে খাটের নীচ বা বুক সেলফের আড়াল থেকে টেনে হিঁচড়ে
বের করে আনা হচ্ছে। বাবা মা, প্রতিবেশী ও আত্নীয় স্বজনেরা আহ্লাদিত হয়ে
পৌরসভা কাপুরুষ নিধন টিমের হাতে তুলে দিচ্ছে
হতচ্ছাড়া, অকালকুষ্মান্ড অপদার্থ কাপুরুষগুলোকে।

শালারা! কাজে লাগে না কোন, সাহসের লেশমাত্রও নেই কিছু
বুক চিতিয়ে দাঁড়াতে পারে না কোথাও প্রবল বিক্রমে। ঝেঁটিয়ে বিদায় করে,
নিব্বংশ করে তবেই শান্তি হবে সমাজ সংসারে! অগ্নিদগ্ধ পোড়া কাঠের অঙ্গার হলেও
কিছুমাত্র কাজে লাগতো। হতভাগাগুলো দীর্ঘদিনের জারজ, অপপুরুষসম।
রাগে গা রি রি করে সকালবেলা কোনক্রমে মুখদর্শণ হলে নরকের কীট।

আপদ বিদায় করে যখন জনতা হাত পা আর পোষাকের ধূলো ঝাড়ছিল
তখন শহরের শেষ প্রান্তে ভাগাড়ের ধারে সারিবদ্ধ করে দাঁড় করানো হচ্ছিল তাদের
বিবস্ত্র করে একশত করে ব্যাটন মারা হবে তাদের পৃষ্ঠ ও পশ্চাৎদেশে
এতোদিনের অন্ন ধ্বংশ করার প্রায়াশ্চিত্য করা হবে কিছুটা।
তারপর প্রতিবার দশ পিস করে ঢুকানো হবে কনক্রিট মিক্চার মেশিনে
হাড় মাংশ সব মন্ড বানিয়ে বানানো হবে উর্বর ভার্মিকম্পোস্ট যদি
শেষ বারের মত হলেও কোন কাজে লাগানো যায়!

সেই পরিকল্পনা মত মন্ড বানানো শেষে মাটি চাপা দেয়া হলো শরীরগুলোকে
কিন্তু কি আশ্চার্য! একটাও চোখ গলেনি ইস্পাতের এহেন প্রবল চাপে!
শত শত অক্ষিগোলক গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছিল ভাগাড়ের আনাচে কানাচে
আর হাপুস নয়নে সেগুলো তাকিয়ে ছিল বিধিলিপির দিকে
কেন তাদের সৃজন করা হয়েছিল কাপুরুষ হিসেবে - সে প্রশ্ন আঁকা ছিল আঁখিতে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও পারি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬



জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×