আজকে কতো রোজা চলতেছে, আর কতো রোজা বাকি আছে, আমার কতোগুলা রোজা হইলো, আমার কতোগুলা রোজা হইলো না, যেগুলা হইলো না ঐগুলা কেন হইলো না, কোনদিন কি কারনে হইলো না, একসময় এগুলা সব কড়ায়গণ্ডায় হিসাব থাকতো। নিজের টা তো থাকতোই সাথে বন্ধুবান্ধবেরটাও থাকতো। কার কয়টা রোজা, কার বেশি রোজা, কার কম রোজা, সব।
মানুষ বলে সুন্দরী বউ আর ভাল সময় নাকি বেশিদিন আটকায় রাখা যায় না। আমিও আটকাইতে পারি নাই। পরের তো দূরের কথা এখন নিজের রোজাটাও হিসাব রাখা হয় না। অসহায়ের মতো কয়েকদিন পর পর মানুষ কে জিজ্ঞাস করতে হয়- ভাই আজকে কতো রোজা চলতেছে.?
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



