ইচ্ছা করে একদিন চুপ করে তোকে বাসা থেকে তুলে আনবো। তুলে আনে দুইজন মিলে রিকশায় ঘুরবো, গান করবো, ঝগড়া করবো, চিৎকার-চেঁচামেচি করবো, তারপর একসাথে বসে কফি খাবো।
মাঝেমাঝে ভাবি কি আছে আর এই জীবনে। ভাবুক যে যা ভাববে, বলুক যে যা বলবে। শুনে নিবো, সয়ে নিবো, মানে নিবো। কিন্তু কই.! পারি না তোহ্.! ভয় পাই। ভয়ে-ভয়ে সারাক্ষণ কাতরাই। মানুষ প্রাণীটা খুব ভয়ঙ্কর প্রিয়তমা। এই দুনিয়ায় বাঘ-ভাল্লুক ভয় না পাইলে চলবে, কিন্তু মানুষ কে ভয় পাইতে হবে।
প্রিয়তমা আমি হইলাম একটা ৩০ তলা বিল্ডিংয়ের ২৯ তলার সবচেয়ে কর্নারের একটা ফ্লাটের কলিং-বেল। যেই কলিং-বেলটা তুমি একদিন বাজাবা বলে গত ২১ বছর ধরে অপেক্ষা করতেছি।
"তোমার সাথে যদি নাই দেখা হয়, এই দুটি নয়ন দিয়ে কি হবে আর, ওগো তোমাকে ভোলার চেয়ে মরণ তো সহজ আমার"
অনেক তো হলো। সোনা চলো এবার ঐ-পাড়ে যাই। ভুলে যাই যা কিছু ছিলো। শুধু মনে করি যা কিছু আছে। প্রিয়তমা তুমি কি পারবে না এই ২৯ তলার কর্নারের ফ্লাটের কলিং-বেলটা একবার বাজাতে.?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

