somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প

৩১ শে মে, ২০১২ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুগল্পঃ একটি নিছক ভালবাসার গল্প অথবা রক্তাক্ত সীমানায় বসতি
ফিদাতো মিশকার গল্পjavascript:void(1);
ছেলেটি টুকটুক করে কবিতা লেখে,বনলতার চোখের মতো মেয়েটির চোখে খুঁজে ফেরে অনুভবের স্বপ্ন ।মেয়েটির হাতে হাত রেখে ছেলেটি কবিতা শোনায় আর সংসার কেমনে সাজাবে ঠিক করে।
মেয়েটি বলে ,আমি কিন্তু বাসার ছাদে বাগান করব,সবছেয়ে বেশী থাকবে অপরাজিতার গাছ।আর আমাকে একটা খরগুশের বাচ্ছা কিনে দিতে হবে কিন্তু্‌ .....................।।আমি সারাদিন খরগুশের বাচ্ছার সাথে গল্পও করব, আচ্ছা।
না বাবা তাহলে তো দেয়া যাবে না আমি ইচ্ছে করে সতিন কিনি তাই না.......... আর খরগোশের বাচ্ছার গায়ে খুব গন্ধ । তারচেয়ে তোমাকে একটা হাতির বাচ্ছা কিনে দেই, ছেলেটি হাসতে হাসতে বলে ।মেয়েটি হালকা রাগ করে।রাগ করলে মেয়েটির নাক রক্তের মতো লাল হয়ে যায়, আর ছেলেটি সেই মুগ্ধ চাহনির দিকে মুগ্ধতায় বারবার তাকায় ।ছেলেটির পুরো চিন্তার জগত জুড়ে মেয়েটি কেবল মেয়েটি।
ছেলেটির রেজাল্ট ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নে অনার্স , ফাইনাল ইয়ার। প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার কথা।তার সপ্ন পি, এইচ ,ডি করতে বাইরে যাওয়া ,আর সুখের সংসারে মেয়েটির চোখে নিরাপদ স্বপ্ন এঁকে যাওয়া।
মেয়েটি রাগতে রাগতে বলে ,না আমার খরগুসের বাচ্ছা লাগবে লাগবেই.......... আমাকে আকাশের চাঁদ এনে দেওয়া লাগবে ,সেটা হাতে নিয়ে আমি এক্কাদুক্কা খেলব.........,দিবা না বলো ,বলো দিবা, না দিলে তোমার সাথে কথাই বলব না।
-আচ্ছা বাবা দিবো ,হাজার বার দিবো ,এবার একটু হাসো তো হাসো না বাপ
-তাহলে আমায় লাল বেনারশি দিবা, এক হাজার একটা অপরাজিতা দিবা, কোন এক জোৎস্না রাতে আমাদের বিয়ে হবে,সারারাত আমরা গল্প করব, তোমার ঝিমুনি ধরলে আমি খামচি দিব,বলো হবে, বলো ।বলতে বলতে খিলখিল করে হাসতে থাকে মেয়েটি,সাথে ছেলেটি
তাদের মুগ্ধতার হাসি আকাশে বাতাসে ধ্বনিত হয়।
কিছুক্ষন আগে একটা বুলেট ছেলেটির বুকে লাগে ।ছেলেটির গলা শুকিয়ে আসে।সে দেখতে থাকে তার চারপাশে জোৎস্না রাত,লাল বেনারসি পরা মেয়েটি থাকে ডাকছে। মেয়েটি বলে, তুমি এরকম করছ কেন ,আজ না আমাদের বিয়ের রাত, এই তুমি ঝিমাবা না ,ঝিমালে কিন্তু আমি খামচি দিবো।
ছেলেটি হাসতে থাকে আর বলে, লক্ষ্মীটি আমি তোমার প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে মিশে থাকবে আমি কোথাও যাব না ।শুনো তুমি, তোমার আমার একটা স্বপ্নের মৃত্যুতে হাজার মানুষ স্বপ্ন দেখবে , বেঁচে থাকার স্বপ্ন দেখবে,আমার মৃত্যু একটা অন্য রকম ভালবাসার গল্প।........
জোৎস্না ফুরিয়ে যাচ্ছে ............চারপাশে অন্ধকার ,অন্ধকারে ডুবে যাচ্ছে একটা প্রান আলোর মশাল জ্বালাতে ।

(পাঠক এটা শুধুমাত্র একজন যুবকের গল্প ।এরকম হাজার যুবকের স্বপ্ন বিসর্জনে আমাদের স্বাধীনতা। আসুন আরেকবার আরো শ্রদ্ধায় মাথানত করি এইসব শহীদদের জন্য )
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১২ রাত ১:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×