আফসোস - বাংলাদেশ । আমাকে ক্ষমা করো ।।। আমাকে লাথি মারো ।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই তো ক'দিন আগে ভাষার মাস পালন করলাম জাতীয় ভাবে । ২১শে ফেব্রুয়ারী পালন করলাম , বাংলা ভাষা নিয়ে কত কথা বললেন কত জনে । বাংলা ভাষার জন্য কান্নাকাটি করলাম । খুব বেশীদিন হয়নি । আমরা বাংগালীরা ঠকবাজ মানুষ । এত তাড়াতাড়ি সব ভুলে গেলাম । ৭১ -এ দেশ স্বাধীন করেছিলাম যাতে বাংলাতে কথা বলতে পারি, লিখতে পারি । উর্দুভাষীদের বিদায় করেছি যুদ্ধের মাধ্যমে ।
কিন্তু আজ আমরা টাকা খরচ করে হিন্দি গায়ক আনি ভারত থেকে । দেশে কি বাংলা গায়ক গায়িকার খরা চলছে নাকি ??? দেশে কি প্রতিভাবান শিল্পী ছিল না ?? যাই ছিল তা দিয়ে কি বাংলা গান শুনতে পারতাম না ? বাংলাকে কেন এত অবজ্ঞা ?
আজকে টি-২০ উপলক্ষ্যে যে গানের অনুষ্ঠান হল, তা কি শোভণীয় ছিল ? গানের জাত ও হয়নি । আমি যত দূর জানি কেউই অনুষ্ঠানটিকে উপভোগ করতে পারেন নাই, অনুষ্ঠানের শ্রী ছিল না ।
কি দরকার ছিল ভিনদেশী ভাষা দিয়ে অনুষ্ঠান করার ? বাংলা কি অপাংতেয় হয়ে গেল নাকি ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন