somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার শৈশব : আমার প্রথম স্কুল

২৭ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৯২-৯৩ সালের কথা।

আমার বয়স তখন পাঁচ। আমরা থাকি ডেমরার সারুলিয়া নামের একটা জায়গায়। জায়গাটার কথা আমার এখন ভালো মনে নেই, আর যা মনে আছে বাস্তবে তা নিঃসন্দেহে অকার্যকর। আমরা যখন ডেমরায় থাকতাম তখন আশপাশ ছিলো প্রায় গ্রামের মত। মফস্বল বলতে যা বোঝায় তাও সম্ভবত প্রযোজ্য ছিল না।

ঐ এলাকার সবচেয়ে ভালো স্কুল ছিল হাজী রহমতউল্লাহ ফোরকানিয়া উচ্চবিদ্যালয় (নিশ্চিত নই নামটা ঠিক লিখলাম কি না)। চার বছর বয়সে আমাকে সেখানকার কেজি লেভেলে ভর্তি করানো হল। কিন্তু আমাকে রাখা গেলো না। স্কুল আমার জন্য যতটা বিতৃষ্ণার বিষয় ছিল, তার চেয়ে বড় সমস্যা ছিল মাকে ছাড়া থাকতে হবে সেটা। মাত্র কয়েকদিন গিয়েছিলাম ঐ স্কুলে সুতরাং ওটাকে আমার প্রথম স্কুল বলা চলে কিনা সেটা তর্কসাপেক্ষ।

ঐ বছর আমার আর স্কুলে যাওয়া হলো না। মা বাসায় আমাকে অ-আ-ক-খ শেখালেন। কতটুকু শিখেছিলাম তা জানি না। বাসায় হুজুরও রাখা হয়েছিল। আলিফ-বা-তা-সা ইত্যাদি চললো। আর এবিসিডি তো আছেই।

মাঝে মাঝেই বিকেলে আমরা ঘুরতে যেতাম। অনেক পাড়া প্রতিবেশীর সাথে আমাদের ঘনিষ্ঠতা ছিল। দূর সম্পর্কের কিছু আত্মীয়ও ছিল, যাদের সাথে সম্পর্ক ব্যাখ্যা করতে হলে খাতা কলম হাতে নিয়ে ডায়াগ্রাম এঁকে বুঝতে হত।

এরকমই এক বিকালে আমরা যখন বাসায় ফিরছি, তখন আমার চোখে পড়ল একটা স্কুল। মোটেই আকর্ষণীয় কিছু নয়, আকারে বেশ ছোট। তবে আকর্ষণীয় একটা দিক ছিল, সেটা হল স্কুলটার ক্লাসরুমগুলোর মেঝে ছিলো একটা ছোট জলার ওপরে কাঠের তক্তা ফেলে বানানো। বাঁশের বেড়া দিয়ে ক্লাসগুলো আলাদা করা ছিলো। তবে এ বিষয়গুলো আমি খেয়াল করেছি স্কুলে ভর্তি হওয়ার পরে। প্রাথমিকভাবে আমাকে আকৃষ্ট করেছিল স্কুলের আকাশী নীলরঙা সাইনবোর্ড।

স্কুলটির নাম ওরিয়েন্টাল হাই স্কুল।

আমি বাবাকে বললাম,'আমি ঐ স্কুলে পড়ব।'

চিন্তা ভাবনা করে বলা নয়, শুধু যেন আমি নীলরঙা সাইনবোর্ডটার মোহেই কথাটা বলেছিলাম।

স্কুলের সাথেই হেডমাস্টার তথা মালিকের বাসা। তিনি সপরিবারে সেখানেই থাকেন। তার একটি ছেলে, নাম ছিলো নাহিদ, সম্ভবত আমার চেয়ে বছর পাঁচেকের বড়। আর ছিলো একটি মেয়ে, নাম শারমিন, আমার সমবয়সী কিংবা এক বছরের বড়।

বাবা আমার সামনেই হেডমাস্টারের সাথে কথা বললেন। কি কথা হয়েছিল জানি না, তবে আমাকে যে কোন ভর্তি পরীক্ষা দিতে হয় নি এ কথা স্পষ্ট মনে আছে।

আমার মা কথা বললেন স্যারের সাথে। জানালেন তাঁর ছেলের অতিমাত্রায় মাতৃভক্তির কথা যার কারণে তাকে স্কুল থেকে ছাড়িয়ে আনতে হয়েছে। স্যার বললেন,'কোন সমস্যা নেই, আমার স্কুলটি ছোট, ছাত্রছাত্রীর সংখ্যাও কম। আপনি চাইলে ছেলের সাথে ক্লাসে থাকতে পারেন। আমার ধারণা কিছু দিনের মাঝেই সে এই পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে।'

সেটা সম্ভবত '৯২ এর ডিসেম্বরের দিকের কথা। '৯৩ এর জানুয়ারিতে আমি ভর্তি হলাম ওরিয়েন্টাল হাই স্কুলে, কেজি বাদ দিয়ে সরাসরি নার্সারীতে যাতে আমার ইয়ার লসের ক্ষতি পুষিয়ে ওঠা যায়।

আমার পরম সৌভাগ্য যে আমাকে এখনকার সময়ে বাচ্চাদের মত একদম গোড়া থেকে পড়ার চাপে পড়তে হয় নি। বইয়ের সংখ্যা ছিল কম। ফলে শৈশবের আনন্দ উপভোগ করার সুযোগ আমার ছিল। শিক্ষকদের মান কেমন ছিল তা বলা আমার জন্য বেশ কঠিন কারণ শিক্ষকের মান নির্ধারণ করার মত মানসিক পক্বতা আমার তখনো হয় নি। তবে বেশ কয়েকজন টিচারের পড়ানো ভালো লাগত। তাদের মাঝে ছিলেন আফরোজা ম্যাডাম, শিরিন ম্যাডাম, মিজান স্যার প্রমুখ।

জানি না আজ তাঁরা কোথায় আছেন।

স্কুলটি ছিল কোএডুকেশন। খুব দ্রুত বেশ কিছু ছেলেমেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। আমার শৈশব হয়ে উঠল বর্ণিল আর আনন্দময়।

তাদের কথাই লিখব পরবর্তীতে।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×