somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বছর শুরু হোক নতুন প্রত্যয় নিয়ে

৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটা মানুষের জীবনেই নতুন বছর আসে নতুন কিছুকে বরণ করে নেওয়ার উপলক্ষ নিয়ে। চলে যাওয়া বছরের পরাজয়ের গ্লানিকে মুছে সবকিছু আবার নতুন করে শুরু করতে ইচ্ছে করে সবারই। কেউ তাতে সফল হয়, কেউ হয় না। তবু মানুষ বার বার আশায় বুক বাঁধে কারণ মানুষই পৃথিবীর সবচেয়ে আশাবাদী জীব।

আগামী বছরটা সব বাংলাদেশীর জন্যই হবে অন্য রকম। প্রায় আড়াই বছরের বিরতির পর বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে এলো। আমাদের সবার জন্যই এটি অত্যন্ত আনন্দের খবর। গণতন্ত্রের বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগ থাকতে পারে কিন্তু তবুও সবাই শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হন যে এর চেয়ে ভালো কোন শাসনব্যবস্থাও উদ্ভাবন করা সম্ভব হয় নি।

আগামী বছর শুধু নতুন একটি বছরই নয়, নতুন একটি সম্ভাবনাও বটে। তথ্যপ্রযুক্তির অনেকগুলো নতুন সংস্করণ আমরা পেতে যাচ্ছি এই বছরে। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে বহুল প্রত্যাশিত ওয়াইম্যাক্স টেকনোলজি। মোবাইল কোম্পানিগুলোও থ্রিজি টেকনোলজির মাধ্যমে সেবা প্রদান শুরু করবে যার মাধ্যমে ভিডিও কল করা সম্ভব হবে।

বাংলাদেশের বড় পরিবর্তনগুলো আসে প্রতি ১৯ বছর পর পর। সংখ্যা জ্যোতিষে আমার কোন দক্ষতা কিংবা বিশ্বাস নেই। তবুও এক বন্ধুর মুখে এই কথা শুনে আমারো বিশ্বাস করতে ইচ্ছে হল। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ, ১৯৯০ এর স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ - সব ঘটনাই ঘটেছে ১৯ বছর পর পর। এখন পার হয়ে গেছে আরো ১৯ বছর। এসেছে নতুন বছর ২০০৯। জানি না এই বছর আমাদের জাতিকে কোন বিপ্লব এনে দেয়।

ব্যক্তিস্বার্থের ঊর্ধে উঠে সামষ্টিক উন্নতির কথা ভাবাই হওয়া উচিত জাতির প্রতিটি নাগরিকের নতুন বছরের অঙ্গীকার। অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের স্বাধীনতা। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে গণতন্ত্রের জন্যও। আমরা যেন আমাদের স্বাধীনতা এবং গণতন্ত্রের মূল্য উপলব্ধি করি।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×