somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

⋐⋑⋐⋑⋐⋑⋐⋑রাজাকার, বাংলার ইহুদী ওরফে সাইদীর যতকুকর্ম⋐⋑⋐⋑⋐⋑⋐⋑পর্বঃ ৩

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করতে গিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে যে ভূমিকা পালন করেছিল, তার কিছু নমুনাঃ
========================================
========================================
ধর্মব্যবসায়ী দেইল্যা রাজাকারের ধর্মব্যবসা ও আত্মগোপন থাকার কাহিনীঃ
জয়পুরহাটে আত্মগোপন থাকার সময় এক ওয়াজ মাহফিলে নির্ধারিত মাওলানা না আসায় দেলাওয়ার হোসাইন ওয়াজ কমিটির অনুমতি নিয়ে সেখানে ওয়াজ শুরু করে। এভাবেই তার ওয়াজ মাহফিলের নামে ধর্মব্যবসা শুরু হয়। এরপর সে ভৈরব, সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে এবং ওয়াজ মাহফিলের ব্যবসা করে অর্থ উপার্জন শুরু করে। ১৯৭৫ সাল পর্যন্ত সে আত্মগোপনে ছিলো। ‘দেইল্যা’ রাজাকার সাঈদীর ব্যাপারে একাত্তরের ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের সম্পর্কে জাতীয় গণতদন্ত কমিশন রিপোর্টে বলা হয়েছে, “১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই জামাত নেতা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করার জন্য তার নিজ এলাকায় আল-বাদর, আল শামস এবং রাজাকার বাহিনী গঠন করে ও তাদের সরাসরি সহযোগিতা করে। ১৯৭১ সালে সে সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতা ছিলো না, তবে তথাকথিত মাওলানা হিসেবে সে তার স্বাধীনতাবিরোধী তৎপরতা পরিচালনা করেছে। তার এলাকায় পাক সেনাদের সহযোগী বাহিনী গঠন করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লুটতরাজ, নির্যাতন, অগ্নিসংযোগ, হত্যা ইত্যাদি তৎপরতা পরিচালনা করেছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, ‘দেইল্যা’ রাজাকার সঈদী ’৭১ সালের ১৬ আগস্ট গোপাল বণিক নামে পাড়েরহাটের এক ব্যবসায়ীকে পাক সেনাদের হাতে তুলে দেয়। ৬ ডিসেম্বর আবদুল আজিজ নামে একজনকে হত্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। একাত্তরের ঘাতক দালাল জামাত নেতা সাঈদী বিভিন্ন ওয়াজ তাফসিরের নামে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতা অব্যাহত রাখে। পবিত্র ইসলাম ধর্মের দোহাই দিয়ে একজন ‘মাওলানা’ হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সাঈদীর অপকর্মের নজীর শুধু বিগত নির্বাচনেই নয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ও রয়েছে। ঐসময় সে ধর্মের দোহাই দিয়ে নিজ জেলা পিরোজপুরে মক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সমর্থকদেরসহ হিন্দুদের ঘরবাড়ি, দোকানপাট, সম্পদও লুট করেছে।
সে কতো বড়ো যুদ্ধাপরাধী! জোরপূর্বক বাড়িদখল করে সম্ভ্রমহরণ ও অসামাজিক কাকলাপ পরিচালনায় দেইল্যা রাজাকার সাঈদী: দেইল্যা রাজাকার সাঈদীর বিরুদ্ধে অন্যতম অভিযোগ, পাক বাহিনীর ভোগের জন্য বলপূর্বক মেয়েদের ধরে সে তাদের ক্যাম্পে পাঠাতো। গণ তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়, ‘পিরোজপুরের অ্যাডভোকেট আবদুর রাজ্জাক খান গণতদন্ত কমিশনকে জানিয়েছেন, সাঈদী যুদ্ধের সময় পাড়েরহাট বন্দরের বিপদ সাহার বাড়ি জোরপূর্বক দখল করে এবং তখন সে এ বাড়িতেই থাকতো। সে ওখানে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করতো। এলাকায় মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের তালিকা প্রস্তুত করে পাক সেনাদের কাছে সরবরাহ করতো রাজাকার সাঈদী। অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক আরো জানিয়েছেন, সাঈদী পিরোজপুরে পাকিস্তানি সেনাদের ভোগের জন্য জোরপূর্বক মেয়েদের ধরে এনে তাদের ক্যাম্পে পাঠাতো। পাড়েরহাট বন্দরের হরি সাধু এবং বিপদ সাহার বাড়ি লুটপাটের পর তার মেয়েদের উপর নির্যাতন চালিয়েছে রাজাকার সাঈদী। বিখ্যাত তালুকদার বাড়িতে লুটতরাজ করেছে। ওই বাড়ি থেকে ২০-২৫ জন মহিলাকে ধরে এনে পাক সেনাদের ক্যাম্পে পাঠিয়ে দেয়।


চলবে∷∷∷∷∷
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×