অসাধারন সাধারনত্ব
০৩ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু করার, কিছু বলার, পুরোনো কিছু প্রচলিত রীতি বদলে দেবার ইচ্ছে জাগে প্রতিনিয়ত । ঘর ছেড়ে বেরিয়ে পড়ার যোগ্য আজও হয়ে উঠিনি বলে বইয়ের পাতায় খুঁজে ফিরি "ইউটোপিয়া" । হুমায়ুন আজাদ - লরেন্স আর হুমায়ূন আহমেদ - রবার্ট ফ্রস্ট । ভীষণ অমিলের প্রেক্ষাপটে নিজের অজান্তেই তুলনা করে চলি । ভালোলাগা আর দৃষ্টিভঙ্গি পাঠকের যোগ্যতা অনুযায়ী তৈরি হয় কিনা জানি না । মনে ভাবি কোথায় যেন এঁরা সবাই একাকার হয়ে যান । হয়তো গভীরে কোথাও ভালোবাসার যায়গাটিতে । এঁদের তৈরী জগতে হাঁটতে হাঁটতে পৃথিবীর সবকিছুর উপর কেমন ভালোবাসা তৈরী হয়ে যায় ।
ঘরের বাইরে পা রাখতেই ভাবনাগুলো ঝাপসা হয়ে যায় হঠাৎ । অসুন্দরকে বিতারিত করে সুন্দর কেনো স্থান করে নিতে পারছে না সব জায়গায় । কি জানি হয়ত আমার মতো অসাধারন সাধারন মানুষেরা গন্ডী ছেড়ে বেরিয়ে আসতে পারছিনা বলেই ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন