somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনার অন্তর-এবং দুটোই সত্যি

০৯ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯, আগস্ট।
ফলবান বৃক্ষ তো ভাবিনি! নিতান্ত বুনো গাছ ভেবেই ছায়া পেতে চেয়েছি। এত কাঁটা থাকবে কে ভেবেছিল? একেবারে নি:স্ব হয়ে হেরেছি জীবনের একমাত্র ভুলের কাছে।

০৮/০৪/২০১১
আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হল। গত রাতে একটু অসুস্থ্য হয়ে পড়েছিল ও। এবং আমি ওকে হারাতে এখনও আগের মতই ভয় পাই। এখনও ওর পাশে আছি অচঞ্চল। আর ও? ছেলে মানুষরা সবাই এক সময় বউয়ের প্রতি বিরক্ত হয়, চঞ্চল হয়, আবার ফিরেও আসে। আমি ভালোবাসব, বিরক্ত হব, অপেক্ষা করব হয়ত আরও অনেকগুলো বছর।

১০/১২/২০০৩
সু,
গতকাল তোমাকে লিখব বলে বেশ আঁটঘাট বেধে বসেছিলাম। কিন্তু শুরু করার পরে আর কিছুই মনে পড়ল না। এরকম তো তোমারো হয়, তাই না?
.......আমাকে নিয়ে তোমার এত ভাবনার কোন দরকার নেই। কারন আমি যথেষ্ট ভাল আছি।
তুমি কখনো ভেবনা যে তুমি পারবে না। তুমি তো "আমি" নও। না পারার গ্লানিটা যেহেতু আমার; সমতা আনার জন্য হলেও তোমাকে একটু বেশি সফল হতে হবে। নিজের ব্যর্থতায় আমি লজ্জিত হই। আর তোমার ব্যর্থতায় গুঢ়িয়ে যাই। হয়ত এটা যুক্তিহীন বাড়াবাড়ি। কিন্তু বিশ্বাস করো আমার অনুভূতিতে এতুটুকু মিথ্যে নেই।
......."মিথিলার" একটা লাইন মনে আছে তোমার ? " উড়তে উড়তে সুতোয় যখন টান পড়বে, ফিরে এস। বুক পেতে দেব"। কথাটা অবশ্য অণন্তর।আমার যেহেতু ডানাই নেই, তোমার অত কথা বলার কষ্ট পোহাতে হবে না। এখন তোমার সময়- কষ্টকর উড়ে চলার প্রতিযোগিতার। ক্লান্তিতে যখন ডানা গুটিয়ে যাবে, চলে এস। শক্তি হয়ত ফিরিয়ে দিতে পারব না, তবে ক্লান্তিটুকু স্বযত্নে মুছে নেব।
তোমাকে আমি কতটা বোঝাতে পারি, আর তা থেকে তুমি কতটা বুঝতে পার জানি না। শারীরিক শক্তিতে আমি হয়ত প্রায় পঙ্গু। কিন্তু মানসিক শক্তি একেবারে হেয় করার মত নয়।গর্ব করার জন্য বলছি না। তোমাকে অভয় দেবার জন্য বলছি। ক্ষমতার পরিমাণ যাই হোক তোমাকে ধার দেবার পক্ষে যথেষ্ট। এবং যথেষ্ট নিজেকে ধারন করার পক্ষে।
আমার সীমাবদ্ধতা কোথায় জান? ছোটবেলা থেকে আমার চারপাশে তুলে দেয়া কিছু দেয়াল আমি ভাঙ্গতে পারি না। আমি অপেক্ষা করে আছি, আমার অসাধ্য এই কাজটি তুমি এসে করবে।
আমার এখনও মনে হয়, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তোমাকে আমি ভয়াবহ রবম ভালোবাসি। তুমি কি বুঝতে পার না? আমি খারাপ থাকি অনেক কারনে, আর ভলো থাকি শুধু তোমার জন্য। তোমার কি বিশ্বাস হয়? ভালো থেক। খুব ভালো।
-তোমার 'অনু'



সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×