somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফেরদৌস রহমান
ধরো হতে পারতেম মস্ত এক কবি,কিন্তু লিখতে বসলেই গোলমাল হয় য়ে

সাপুরে

১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছোট বেলা কেটেছে বাংলার একটি নিভৃত পল্লী গ্রামে পুরোদস্তুর গ্রামের একজন দস্যি ছেলের মত । সে সময়ের বিভিন্ন মধুর স্মৃতি এখনও আমাকে বার বার ছুঁয়ে যায় । আজ এমনি একটি ঘটনা বলব যেটা শুনলে অনেকে ভয় পাবেন আর আমার মত যারা গ্রামের কাদাজলে আ্যডভেন্চার করে বেড়িয়েছেন তারা হাসবেন আর নিজের অতীতে ডুব দিতে চাইবেন।।

তখন বর্ষকাল । আমাদের থাকার ঘর এর পেছনেই ছিল বিরাট পুকুর । বর্ষাকালে পানি একদম আমাদের দুয়ার পর্যন্ত উঠে আসত । তাতে আমার মায়ের ভোগান্তি বাড়লেও আমারা দুইভাই এর হত পোয়াবারো । সাহসের কমতি ছিলনা আমাদের । অনেক ঝুঁকিপূর্ণ কাজ আমরা করতে পারতাম অনায়াসেই।যেমন জোঁক হাতের তালুতে নিয়ে খেলা, পানি সাপ এর লেজ ধরে ঘোরানো, সোনাব্যাঙ্ ধরা ,গাছের মগডাল থেকে পানিতে ডিগবাজি দেওয়া ইত্যাদি। হয়ত তখন এত বিচার বুদ্ধি ছিলনা বলেই এমন করতাম। এমনি কোন এক বর্ষায় আমারা দুইভাই নেমে পরলাম সাপ ধরার প্রতিযোগিতায়। অনায়াসে পানি সাপ এর লেজ ধরে শুণ্যে ঘোরাতাম আমরা। এরপর সাপটাকে ছুড়ে দিতাম অনেক দুরে । এমনকি গর্তে থেকে পানি সাপ এর লেজ ধরে টেনেও বের করতাম আমরা। এমনি খেলার একসময় আমার আগ্রজ একবার একটা বড় সাপের পেছনে ছুটল । ও জানতনা যে ওটা সাধারণ পানির সাপ নয়। অভ্যাস মত যেইনা ও সাপের লেজটা ধরেছে ওমনি সাপটা জোরে একটা ঝাঁকুনি দিয়ে ফনা ধরল। একটু ঘাবরে গেলেও হার মনার পাত্র নয় আমার ভাই। সে আবার আমাদের গ্রামের হাটে সাপ খেলা দেখেছিল একদিন । কাজেই সে তার কসরত নিয়ে নেমে গেল সেই মেছো গেখরা সাপের সামনে । সাপের সামনে পাকা সাপুরের মত একটা হাটু দোলাতে শুরু করল । আমিও ছিলাম তার এ বীরত্বের একজন অভিভূত দর্শক । মনে মনে আমিও ওর মত করে খেলা দেখানোর পরিকল্পনা করছিলাম। সাপটাও কেনজানি ওকে ছোবল মারছিল না । হয়তবা গ্রাম্য বালকের সাহস দেখে সেও ছিল হতভম্ব। পরে আমার এক চাচা এসে পেছন থেকে সাপটাকে লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে । ফলে সে যাত্রা রক্ষা । এর পর থেকে আমারা আর এমন করে সাপ ধরতে সাহস করিনি । মায়ের বকুনি আর আমার বাবার উত্তম মধ্যম খেয়ে আমাদের এ প্রতিভার সেদিনই করুণ মৃত্যু হয়।

তানা হলে এতদিন এ হয়ত আমরা পুরো দস্তুর সাপুরে কেও হার মানাতাম। আসলে জানলেই ভয় না জানলে কিছূই নয় । সাপ যে বিষধর বা কোন সাপ বিষধর তা জানতাম না বলেই হয়ত আমরা সাপ নিয়ে এমন খেলতে পারতাম। এখন জানি বলেই ভয় পাই।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৫৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×