somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোরের উপর বাটপারি

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে সব রুইকাতলা এটা করে । আমি রুই কাতলা তো নয়ই চুনোপুটি হইতেও ভয় লাগে। জানেন তো এনথ্রাক্স আতংকে সব বাজারে আগুন। চুনোপুটিও আজকাল আনেক দামি।
ঘটনাটা ছোট বেলার, হেমন্ত কাল ,গ্রামে তখন পুরোদমে ধান কাটা মাড়াই চলছে। আমার মা গ্রামের বাড়ি গেছেন ধান মাড়াই করার জন্য । আর এ মৌসুমে ধানের দাম কিছুটা কম থাকে। তাই মা কিছু বাড়তি টাকা নিয়ে গিয়েছিলেন ধান কিনে রাখবেন বলে । একদিন মা দেখলেন তার টাকা থেকে ৫০০ টাকা হাওয়া। অনেক খুঁজেও পাওয়া গেল না । আর বাড়িতে সবাই নিজের মানুষ কে নেবে? অবশেষে মা টাকাটা পাওয়ার আশা ছাঢ়লেন ভাবলেন তার হিসেবে মনে হয় ভুল হয়েছে। কিন্তু টাকাটা নিয়েছিল আমারই এক মামাতো ভাই যে আমার থেকেও বয়েসে ৩ বছর এর ছোট। টাকাটা সে নিয়েছে বটে কিন্তু ওত ছোট মানুষ খরচ করতে পারেনি। কিছুদিন পর ও যখন আমাদের বাড়িতে বেড়াতে আসে তখন আমাকে ব্যপারটা জানাল। কিন্তু ওযে টাকাটা চুরি করেছে সেটা আমাকে বলেনি। আমাকে বলেছে টাকাটা সে ঘুঘু পাখির বাসায় পেয়েছে। ছোটবেলায় গ্রামে এমন কুসংস্কার থাকায় আমিও ওর কথা বিশ্বাস করেছিলাম। তো এবার দুজন মিলে নেমে পরলাম টাকাটা কাজে লাগানোর অভিযানে । আমাদের থানা শহরে বাসা হওয়ায় আমাদের বাসার পাশের অনেক দোকানি আমার পরিচিত ছিল। পরিচিত একজন এর কাছে আগে টাকাটা ভাংতি করে নিলাম। এরপর দুজন মিলে নামলাম টাকাটা খরচ করার কাজে । মাথায় যা যা আসে আমরা খেলাম আইসক্রিম ,বিস্কুট, চানাচুর, লজেন্স কিন্তু ৫০ টাকার বেশি শেষ করতে পারলাম না। এরপর হোটেলে গেলাম কোকা কোলা খাব বলে । আমি এর আগে কোনদিন কোক খাই নি আর ওতো নয়ই । কোক খেতে বসে সেকি বিপত্তি । বুদ বুদ ওটা কোক আমারা গলা দিয়ে নামতে চায় না কিছুতেই। আমাদের অবস্থা দেখে একজন ওয়েটার লবণ এনে দিল । ওমা! লবণ দিলে কমবে কি আরও বেশি বুদ বুদ আসতে লাগল আর কোকের স্বাদটা হল বিশ্রি। আনেক চেষ্টা করেও দু গ্লাস কোক এর দুই চুমুক এর বেশি গিলতে পারলাম না। কি আর করা অগত্য বিল দিয়ে বের হয়ে এলাম। আরও থাকল প্রায় ৪০০ টাকা । কি করা যায়? । আমি বললাম আয় আমারা টাকাটা জমিয়ে রাখি। কথামত আমার মাটির ব্যংকে রাখা হল । ওর সাথে আমার চুক্তি হল সমান সমান করে আমরা ভাগ পাব টাকাটার। এরপর আমাদের সেকি দম্ভ আমরা মাকে বলি আমরা এটা কিনব ওটা কিনব। অবশেষে মা তদন্তে নামলেন। তদন্তে অচিরেই থলের বিড়াল বেড়িয়ে এল । ধরা পরল চোর সাথে আমিও চোরের মাল ভাংগার দায়ে। শাস্তি স্বরুপ কানমলা উত্তম মধ্যম খেতে হল মার কাছে। পরে ও টাকাটা দিয়ে মা আমাদের দুজন কে দুটো শার্ট কিনে দিলেন । আমাদের তখন কী যে আনন্দ !। কথাটা মনে উঠলে আজও আমার হাসি পায়। ভাবি কি বাটপারটাই না ছিলাম আমি......
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×