বেল ডালে কাক কা কা করে।
২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা পত্রিকা অফিসে চাকুরী করার সুবাদে নিজেকে একজন সাংবাদিক পরিচয় দেই , দেই এ কারণে যে ওটুকু ছাড়া আমাদের গর্ব করার মত আর কিছু নেই । বেতন এর কথা উল্লেখ করে সবাইকে লজ্জায় ফেলতে চাই না। মালিক - সম্পাদকের অঢেল টাকা আর তার বড় হাউস নিয়ে গর্ব করে দুধের স্বাদ ঘোলে মেটাই। কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারি না যখন দেখি এই সামান্য ঘোল থেকে কিছু অংশ কেটে রাখা হয়েছে। কারণ অফিস মিস।বেতন কাটা হয় ঘটা করে প্রায় প্রতিমাসে। মাঝে খেয়ে থাকলাম নাকি না খেয়ে থাকলাম সুস্থ নাকি অসুস্থ তা বলা অরণ্যে রোদন বই কিছু নয়।মাথায় বাজ পরে বেতন তুলতে গিয়ে। দেখা যায় মূল বেতনের ... নেই কাটা হয়েছে কারণ অফিস এর কার্ড পান্চ না করার কারণে এটা নাকি তথাকথিত আক্কেল সেলামি।। আর সম্পাদক এর পোষা আইটি এর লোকদের ভাব দেখে মনে হয় এরা এক একজন বিল গেটস্ বা হাওয়ার্ড আইকেন।ভাবে এরা পত্রিকার একজন সাংবাদিক এর চাইতে তারা অনেক উপর লেভেলের শিক্ষিত ব্যক্তিত্ব।
তবুও আশায় আশায় থাকি কোন একদিন বেতন বাড়বে। একটু সম্মান নিয়ে আর একটু ভাল মানের জীবন যাপন করতে পারব.....সেদিন আর আসে না। তবুও কাকের মত একটা বেল ডালে বসে একটানা কাকা করে যাই কবে বেল পাকবে............
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন